Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬

নিরাপত্তারক্ষীদের সঙ্গে দুর্ব্যবহার, গ্রেফতার ‘আপ’ বিধায়ক সোমনাথ

এইমসের প্রধান নিরাপত্তা আধিকারিক সোমনাথের বিরুদ্ধে সরকারি সম্পত্তির ক্ষতি এবং রক্ষীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ এনেছিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৬, ১৭:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৬, ১৭:২৮

options
link
নিরাপত্তারক্ষীদের সঙ্গে দুর্ব্যবহার, গ্রেফতার ‘আপ’ বিধায়ক সোমনাথ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম আদমি পার্টির অবস্থা মনে হয় ভাল যাচ্ছে না বিশেষ। একের পর এক আপ নেতা-মন্ত্রীদের হাজতবাস যে কেজরিওয়ালের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এবার আপ বিধায়ক সোমনাথ ভারতীকেও গ্রেফতার করল পুলিশ। এইমসের নিরাপত্তারক্ষীদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল গত ১১ সেপ্টেম্বর। তার ভিত্তিতেই এই গ্রেফতারি।  এইমসের প্রধান নিরাপত্তা আধিকারিক সোমনাথের বিরুদ্ধে সরকারি সম্পত্তির ক্ষতি এবং রক্ষীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ এনেছিলেন।

আম আদমি পার্টির বিধায়ক সোমনাথের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের ঘটনা এই প্রথম নয়। এর আগেও তাঁর স্ত্রী লিপিকা মিত্র পারিবারিক হিংসার কারণে সোমনাথের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.