Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
E20 petrol

ককরোচের আদলে এবার ‘ই-২০ জনতা পার্টি’! ৪ আগস্ট সংসদ চলোর ডাক পরিবহণ সংস্থাগুলির

ইথানল মিশ্রিত পেট্রলের বিরুদ্ধে আগামী ১ আগস্ট থেকে আন্দোলনে নামছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ২০:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ২০:৪৩

options
link
ককরোচের আদলে এবার ‘ই-২০ জনতা পার্টি’! ৪ আগস্ট সংসদ চলোর ডাক পরিবহণ সংস্থাগুলির zoom
ই-২০ পেট্রলের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ বাড়ছে।
Advertisement

ককরোচদের মিশন সাকসেসফুল। নিট প্রশ্নফাঁসের ঘটনায় জনরোষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টির সাফল্যের পর সেই একই ধাঁচে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করির বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি শুরু হল। ইথানল মিশ্রিত পেট্রোলে মানুষের ক্ষোভকে অস্ত্র করে আত্মপ্রকাশ করল ‘ই-২০ জনতা পার্টি’। সোশাল মিডিয়ায় ক্রমশ বাড়ছে এই সংগঠনের জনপ্রিয়তা। শুধু তাই নয়, ইথানল মিশ্রিত পেট্রলের বিরুদ্ধে আগামী ১ আগস্ট থেকে আন্দোলনে নামছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। এদিকে ৪ আগস্ট সংসদ চলোর ডাক দিয়েছে পরিবহণ সংস্থাগুলি।

পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর জেরে যানবাহনের ক্ষয়ক্ষতির পাশাপাশি মাইলেজ কমছে বলে অভিযোগ উঠেছে গোটা দেশে। শুধু তাই নয়, ইথানল ব্যবসায় গড়করির দুই পুত্র ও সায়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের সম্পত্তির ব্যাপক বৃদ্ধিও বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। এই ডামাডোলের মাঝেই আত্মপ্রকাশ করেছে ‘ই-২০ জনতা পার্টি’। সোশাল মিডিয়ায় তাদের আত্মপ্রকাশের পরই ঝড়ের গতিতে জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে সংগঠনটির। এক্স হ্যান্ডেলে এদের ফলোয়ার্সের সংখ্যা পৌঁছে গিয়েছে প্রায় ৪২ হাজার ৫০০তে। অল্প সময়ের মধ্যেই ইনস্টাগ্রামে এদের ফলোয়ার্স হয়েছে ১.২৫ লক্ষের বেশি। সংখ্যাটা প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে। তবে কে এই পার্টির প্রতিষ্ঠাতা তা এখনও স্পষ্ট নয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক্স হ্যান্ডেলে এদের ফলোয়ার্সের সংখ্যা পৌঁছে গিয়েছে প্রায় ৪২ হাজার ৫০০তে। অল্প সময়ের মধ্যেই ইনস্টাগ্রামে এদের ফলোয়ার্স হয়েছে ১.২৫ লক্ষের বেশি।

কেন্দ্রের ইথানল মিশ্রিত পেট্রলের পলিসি প্রত্যাহারের দাবিতে সোমবার সরব হয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ”আমি সরকারের কাছে অনুরোধ করছি, এই সমস্যা বড় আকার নেওয়ার আগে সমাধান করা হোক। মানুষ খুব সমস্যায় পড়েছেন, মানুষের যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাইলেজ কমে যাচ্ছে। প্রধানমন্ত্রীকে অনুরোধ অবিলম্বে পদক্ষেপ করুন।” শুধু তাই নয় ই-২০র বিরুদ্ধে আগামী ১ আগস্ট দিল্লির টাউনহলে এক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আপের তরফে। কেজরির আশা, আগামী শনিবার টাউনহলের এই কর্মসূচিতে হাজার হাজার মানুষ যোগ দেবেন। দিল্লির বাইরে যারা রয়েছেন তাদেরও অনলাইনে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে। সবমিলিয়ে ই-২০কে কেন্দ্র করে বড় পরিসরে আন্দোলনের আভাস পাওয়া যাচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.