সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা বিয়েবাড়িতে আম আদমি পার্টির নেতাকে গুলি করে খুন। পাঞ্জাবের অমৃতসরে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে একটি রিসর্টে এসেছিলেন আপ পঞ্চায়েত প্রদান জরনৈল সিং। অভিযোগ, সেখানেই তাঁকে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী গুলি করে পালিয়ে যায়। কে বা কারা কেন এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তরণ তারণ জেলার ভলতোহা এলাকায় পঞ্চায়েতের প্রধান নিহত জরনৈল সিং। রবিবার তিনি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে অমৃতসর রিসর্টে আসেন। সেখানেই হামলা চালায় দুই দুষ্কৃতী। জনসমক্ষে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ আপনেতা লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
Strongly condemn the cold-blooded murder of Sarpanch Jarmal Singh of Valtoha village (Tarn Taran), who was shot dead at a wedding function in Amritsar today.
This follows an extremely worrisome pattern: yesterday, a young man was gunned down in Bhinder Kalan (Moga) and on Friday… pic.twitter.com/nt01hEeQAn
— Sukhbir Singh Badal (@officeofssbadal) January 4, 2026
হত্যাকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রত্যক্ষদর্শী জানান, আপনেতার মাথায় গুলি করা হয়েছিল। প্রাথমিক অনুসন্ধানের পরে অমৃতসরের পুলিশ কমিশনার জানান, দুই হামলাকারী বহিরাগত। তাঁদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাঁদের গ্রেপ্তার করা হবে। যদিও তদন্তের স্বার্থেই তাদের পরিচয় প্রকাশ্যে আনেনি পুলিশ। রাজনৈতিক কোনও কারণে তাঁর উপরে হামলা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?
-
‘নব্য তৃণমূলে’র উত্থানে ৫ জেলায় লন্ডভন্ড ঘাসফুল! কে কোন দিকে গেলেন?
-
‘কালা হিরণ’ ঘোষণা হতেই মুণ্ডচ্ছেদের হুমকি! সলমনের আইনি নোটিস ছিঁড়ে পালটা চ্যালেঞ্জ প্রযোজকের