সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খরায় শেষ হয়ে যাচ্ছে আবাদ৷ অসংখ্য কৃষক আত্মহত্যা করছেন৷ তাও কোথাও কোনও সুরাহা মিলছে না৷ উপায়ন্তর না দেখে এবার যন্তরমন্তরের সামনে অর্ধনগ্ন হয়ে ধরনায় বসলেন তামিলনাড়ুর কৃষকরা৷
Delhi: Group of farmers from Tamil Nadu continue to protest at Jantar Mantar demanding drought relief fund pic.twitter.com/3Yy9tf0tQc
Advertisement— ANI (@ANI_news) March 24, 2017
এর আগে একাধিকবার কৃষকরা বিক্ষোভ দেখিয়েছেন৷ কেন্দ্রের নজর কাড়তে মৃত কৃষকদের করোটি নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা৷ কিন্তু খরার কবল থেকে বাঁচাতে কোনও বিশেষ ব্যবস্থা এখনও তাঁদের কাছে পৌঁছয়নি৷ এই পরিস্থিতিতেই আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে দিল্লি পৌঁছেছেন কিছু কৃষক৷ যন্তরমন্তরের সামনে স্ত্রী-পুরুষ নির্বিশেষে অর্ধনগ্ন হয়ে বসে প্রতিবাদ করলেন তাঁরা৷ যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন৷ তবু ত্রাণ তহবিলের দাবিতে আজও কিছু কৃষক ধরনায় বসলেন৷ তাঁদের সমবেদনা জানিয়েছেন দিল্লিতে বসবাসকারী তামিলরাও৷
Delhi: Actors Prakash Raj & Vishal join the farmers from Tamil Nadu, protesting at Jantar Mantar for drought relief fund. pic.twitter.com/ufrLWH2g1P
— ANI (@ANI_news) March 24, 2017
কৃষকদের এই প্রতিবাদে পাশে এসে দাঁড়ালেন অভিনেতা প্রকাশ রাজ৷ এর আগেও সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি৷ গ্রাম দত্তক নেওয়া বা কৃষকদের সাহায্য করতে তিনি উদারহস্ত৷ এদিনও সেই ভূমিকায় দেখা গেল তাঁকে৷ জানালেন, এঁদের কান্না শোনার মতো কেউ নেই৷ তাই পাশে এসে দাঁড়িয়েছি৷ পর্দার ভিলেন আরও একবার যেন প্রমাণ করলেন, আসল নায়ক তিনিই৷
Their cries aren’t being heard, here to support so that concerned ministries take notice: Prakash Raj on joining TN farmers’ protest #Delhi pic.twitter.com/gB8pTVPsxG
— ANI (@ANI_news) March 24, 2017
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার