সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মধুচক্রের সঙ্গে জড়ালো বিনোদুনিয়ার নাম৷ মুম্বইয়ে মধুচক্র চালানোর অভিযোগে ফের পুলিশের জালে দুই মডেল৷ এদের একজন আবার ছোটপর্দার অভিনেত্রীও৷ ধৃতদের মধ্যে একজন বাঙালি৷ মুম্বইয়ের গোরেগাঁও এলাকার একটি বিলাসবহুল আবাসন থেকে তাদের হেফাজতে নিয়েছে মুম্বই পুলিশ৷
দীর্ঘদিন ধরেই ওই আবাসনে হাই-প্রোফাইল সেক্স ব়্যাকেট চালানোর অভিযোগ আসছিল৷ যদিও প্রমাণাভাবে পদক্ষেপ নেওয়া যাচ্ছিল না৷ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাটে হানা দেয় মুম্বই পুলিশের একটি দল৷ সেখান থেকেই হাতেনাতে ধরা হয় দুই যুবতীকে৷ দু’জনেই মডেল৷ তবে এদের একজন টেলিভিশনের প্রাইম টাইমে অত্যন্ত জনপ্রিয় একটি ক্রাইম শোয়ের অভিনেত্রীও৷ ওই অনুষ্ঠান ছাড়াও অবশ্য টেলিভিশনের অন্য একাধিক ধারাবাহিকেও অভিনয় করেছে সে৷
এই ঘটনা উসকে দিয়েছে অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদের স্মৃতি৷ ২০১৪ সালে হায়দরাবাদের বানজারা হিলসের একটি বিলাসবহুল হোটেলে অতর্কিত হানা দিয়ে অনেকটা এভাবেই হাতেনাতে ধরা হয়েছিল জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী শ্বেতাকে৷ সেক্স ব়্যাকেটের সঙ্গে রুপোলি পর্দার তারকাদের যোগসূত্র সেবারও অনেকটা এভাবেই ফাঁস হয়ে গিয়েছিল৷ বিষয়টি নিয়ে প্রচুর বিতর্ক ছড়িয়েছিল৷
এই সেক্স ব়্যাকেটের কিং পিন এখনও হাতে আসেনি বলে জানিয়েছে পুলিশ৷ অভিনেত্রী-মডেল ছাড়াও এই ঘটনায় সায়রা এবং আশরাফ নামে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে৷ মুম্বই পুলিস সূত্রে খবর, এই সেক্স ব়্যাকেটটি নানা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করত৷ তারপর তাদের পছন্দ ও চাহিদামতোই মডেলদের ছবি পাঠাত৷ মডেল পিছু ফি নেওয়া হত ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা৷ বেশিরভাগ ক্লায়েন্টই কর্পোরেট দুনিয়ার৷ এই ঘটনার প্রেক্ষিতে পুলিশের অনুমান, টেলিভিশন দুনিয়ার আরও অভিনেত্রী এই ব়্যাকেটের সঙ্গে যুক্ত থাকতে পারে৷
সর্বশেষ খবর
-
সোনা বিক্রি করে ডলার কেন? আরবিআইয়ের পদক্ষেপ কতটা স্বাভাবিক ও প্রয়োজনীয়
-
মমতার পাশ থেকে সরলেন ‘শহিদ জননী’ ফিরোজাও! ‘ঘরের ছেলে’ শুভেন্দুর সঙ্গে থাকার বার্তা
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য