সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্ডেনবার্গের রিপোর্ট (Hindenburg Report) প্রকাশ্যে আসার পর থেকেই ‘গরিব’ হতে শুরু করেছেন শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani)। ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্স (Bloomberg Billionaires Index) অনুযায়ী বর্তমানে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় তাঁর স্থান ৩০তম। একটানা সম্পত্তি খুইয়ে এই হাল। সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে জানা গিয়েছে, গত একমাসে ১২ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে আদানি গোষ্ঠীর। কোনও ভারতীয় সংস্থার মূলধনে এমন ধস নজিরবিহীন।
গত ২৪ জানুয়ারি পর্যন্ত শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর নথিভুক্ত সংস্থাগুলির মূলধন ছিল ১৯ লক্ষ কোটি টাকা। এর পরেই আমেরিকার আর্থিক পর্যবেক্ষক সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসে। যা অস্বীকার করে আদানি গোষ্ঠী। তথাপি ১৯ লক্ষ কোটি থেকে ৭.২ লক্ষ কোটিতে এসে ঠেকেছে সংস্থার মূলধন। আদানি গোষ্ঠীর যে তিন সংস্থা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলি হল আদানি টোটাল গ্যাস, আদানি গ্রিন এনার্জি এবং আদানি ট্রান্সমিশন।
[আরও পড়ুন: মদ কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া]
হিন্ডেনবার্গের রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার বাজারে কারচুপির অভিযোগ আনার পরেই সরব হয়েছিল কংগ্রেস-সহ বিরোধী দলগুলো। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) নীরব থাকায় কটাক্ষ করে রাজনৈতিক দলগুলি। যদিও গেরুয়া শিবিরের দাবি, গোটাটাই ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র। এমন ডামাডোলের আবহে ক্রমশ ‘গরিব’ হচ্ছেন গৌতম আদানি (Gautam Adani)। বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় যেমন নিচে নামছেন বিতর্কিত শিল্পপতি, তেমনই তাঁর সংস্থাগুলিরই সম্পদের পরিমাণ হুড়মুড় করে কমছে।
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি