বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: লোকসভায় নজির গড়লেন অধীর রঞ্জন চৌধুরী। আরও একবার লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসির (PAC Chairman) চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হল কংগ্রেস সাংসদকে। এই নিয়ে টানা পঞ্চমবার এই দায়িত্ব পেলেন অধীর চৌধুরী।
সোমবার লোকসভা স্পিকার ওম বিড়লা (Om Birla) লোকসভার পিএসি চেয়ারম্যান হিসেবে অধীরের নাম ঘোষণা করেন। এই প্রথম কোনও সাংসদ টানা পাঁচবার এই দায়িত্ব পেলেন। অর্থাৎ লোকসভায় ইতিহাস গড়লেন কংগ্রেস সাংসদ। হাত শিবির এবং অন্য বিরোধী দলের আস্থা এবং স্পিকারের সম্মতিতেই আরও একবার পিএসি চেয়ারম্যান পদে বসলেন অধীর (Adhir Ranjan Chowdhury)।
[আরও পড়ুন: ‘আমি কি শিলাজিৎ দিয়ে রুটি খাই?’, হাজার শিশুর যৌন নিগ্রহের অভিযোগের পালটা ব্রিজভূষণের]
লোকসভায় গুরু দায়িত্ব সামলানোর পাশাপাশি সাংসদ হিসেবেও সক্রিয় অধীর। কালিয়াচকে ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার পর রবিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি। সেখান থেকেই পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ উগরে দেন তিনি। বলে দেন, “বাংলার মেয়েরা সুরক্ষিত নয়। ধর্ষণ, খুন বাংলার নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর থেকে পাপমুক্তি কবে হবে সত্যিই জানা নেই।” বাংলার ভবিষ্যৎ প্রজন্ম অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে বলেও তোপ দাগেন অধীর চৌধুরী।
[আরও পড়ুন: ‘আমি কি শিলাজিৎ দিয়ে রুটি খাই?’, হাজার শিশুর যৌন নিগ্রহের অভিযোগের পালটা ব্রিজভূষণের]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার