সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে আফ্রিকান সোয়াইন ফ্লু-র (African Swine Fever) দাপট দেখা গিয়েছে। এর আগে দক্ষিণের একাধিক রাজ্য এবং উত্তরপূর্বের বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়েছিল এই সংক্রমণ। এবার গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুরে (Manipur) সেই আতঙ্ক ফিরল। এই বিষয়ে নিশ্চিত করছে খোদ রাজ্য প্রশাসন। জারি হয়েছে সতর্কতা।
মণিপুরের প্রাণী বিষয়ক দপ্তর জানিয়েছে, পশ্চিম ইম্ফলের এরয়সেম্বা এলাকার একটি শূকর খামারে আফ্রিকান সোয়াইন ফ্লু-র সংক্রমণ ছড়িয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ওই খামারটিকে। ওই খামারের আশাপাশের এলাকায় সতর্কতা জারি হয়েছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে খবর।
[আরও পড়ুন: তপ্ত প্যারিস, প্যালেস্টাইনপন্থীদের প্রতিবাদ কড়া হাতে দমন ম্যাক্রোঁর প্রশাসনের]
প্রশাসন নির্দেশ দিয়েছে, আফ্রিকান সোয়াইন ফিভারে আক্রান্ত শূকরগুলিকে (জীবিত বা মৃত) কোনওভাবেই নির্দিষ্ট খামারের বাইরে বা অন্য এলাকায় নিয়ে যাওয়া যাবে না। যেহেতু এর ফলে শূকর-সহ অন্য পশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সতর্ক থাকতে বললেও আতঙ্কিত হতে বারণ করছে প্রশাসন। কিন্তু উদ্বেগে শুয়োর প্রতিপালন এবং এই প্রাণীর ব্যবসার সঙ্গে জড়িতরা। তাঁদের মতে, ফ্লু-র কারণে ব্যবসায় প্রভাব পড়বে। উল্লেখ্য, মণিপুরে শুয়োরের মাংসের চাহিদা রয়েছে। প্রতি কেজি ১৮০-২০০ টাকায় বিক্রি হয়।
[আরও পড়ুন: ‘মিশন গাজা’ শুরু করল ইজরায়েল! উদ্ধার বহু পণবন্দির দেহ]
সর্বশেষ খবর
-
গুরুদ্বারের কাছে তরোয়াল নিয়ে হামলা, অকালি প্রধান সুখবীরকে খুনের চেষ্টা নিহাঙ্গ শিখদের!
-
‘চটিচাটা’ বনাম ‘বুটচাটা’, কল্যাণ ও রাজ্যের এজির বাকবিতণ্ডায় হাই কোর্টে তুলকালাম
-
ব্রিগেডে ৩ লক্ষাধিক ভক্তের সমাগমে হবে রামকথা! গীতাপাঠের পর নতুন কর্মসূচি শহরে
-
পুজোর চারদিন ‘স্পেশাল ক্যান্টিন’, দরিদ্রদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ কৌস্তভের
-
অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর সইফের জীবনে ‘ওগো বিদেশিনী’! ‘ঘর ভাঙানি’র ভূমিকায় করিনা?