সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যু সংবাদটুকু এসেছিল মাত্র৷ কিন্তু ছেলের কফিনবন্দি দেহ আর ফিরে আসেনি ঘরে৷ ফিরল ২৪ বছর পর৷ নাগাল্যান্ডে মৃত লেফটেন্যান্ট থমাস জোসেফের দেহ ফিরিয়ে আনা হল তাঁর জন্মস্থান কেরালায়৷
১৯৯২ সালে নাগাল্যান্ডে অস্থিরতার সময় প্রাণ হারান জোসেফ৷ কিন্তু তাঁর দেহ কেরালায় ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয়নি৷ পরিবর্তে সেখানেই এক চার্চ সংলগ্ন এলাকায় তাঁর মরদেহ সমাধিস্থ করা হয়৷ ছেলের ফেরার আশা তো গিয়েইছে চিরতরে, ছেলের দেহ ফিরে পাওয়ার আশাও ছেড়ে দিয়েছিল পরিবার৷ এমনকী ধরেই নিয়েছিলেন কফিনও হয়তো পাওয়া যাবে না৷ শেষমেশ তা সম্ভব হল জোসেফের এক সতীর্থর উদ্যোগে৷ ভারতীয় সেনা অ্যাকাডেমিতেই ছিলেন জোসেফের এই বন্ধু৷ সেই বন্ধুই উদ্যোগ নেন জোসেফের দেহ কেরালায় ফিরিয়ে নিয়ে আসার৷ তাঁর চেষ্টাতেই প্রায় ২৪ বছর ফিরল জোসেফের দেহ৷ শহিদের মা ও বাবা নাগাল্যান্ড গিয়ে ফিরিয়ে নিয়ে আসেন কফিন৷
জোসেফের বাবাও ছিলেন সুবেদার৷ সেনাবাহিনীতে থাকার ফলে ছেলে যে প্রাণ হারাতে পারেন সে পরিণতি তিনি জানতেনই৷ কিন্তু শহিদ ছেলের দেহ জাতীয় পতাকা মোড়া কফিনে পূর্ণ মর্যাদায় ফিরবে এমনটাই আশা ছিল৷ কিন্তু গত দু’দশকের বেশি সময় ধরে সে আশা পূর্ণ হয়নি৷ এবার সেইভাবেই ফিরল জোসেফের কফিন৷ চোখে জল নিয়ে জাতীয় পতাকায় চুমু দিয়েই সন্তানকে শেষ বিদায় জানালেন মা৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ