সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এটিএম থেকে বারবার টাকা তোলার আগে এবার দু’বার ভাবতে হবে বেসরকারি ব্যাঙ্কের গ্রাহকদের৷ কারণ ৪ বারের বেশি টাকা তুলতে এবার থেকে একটু বেশিই খেসারত দিতে হবে তাঁদের৷ আকাউন্ট থেকে কেটে নেওয়া হবে ১৫০ টাকা৷ এমনই ব্যবস্থা চালু করল এইচডিএফসি, আইসিআইসিআই ও অ্যাক্সিসের মতো বেসরকারি ব্যাঙ্কগুলি৷ সেভিংস ও স্যালারি দুই ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য বলে জানা গিয়েছে৷
পুরনো ১ টাকার নোট আছে? তাহলেই পকেটে আসতে পারে ১ লক্ষ টাকা
শুধু তাই নয়, থার্ড পার্টি ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও টাকা তোলার উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে৷ একদিনে ২৫,০০০ টাকাই তোলা যাবে৷ টাকা কাটা হবে নগদ লেনদেনের ক্ষেত্রেও৷ আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে নিজস্ব শাখায় ৪ বার টাকা জমা ও তোলার ক্ষেত্রে কোনও টাকা লাগবে না৷ আবার অন্য শাখায় টাকা জমা-তোলার ক্ষেত্রে প্রথমবারে কোনও টাকা নেওয়া হবে না৷ কিন্তু তারপর থেকেই প্রতি হাজার টাকায় ৫ টাকা করে কাটা হবে৷ আর এভাবে ১৫০ টাকা পর্যন্তই অতিরিক্ত চার্জ কাটা যাবে৷ অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে প্রথম ৪ বার নগদ জমা-তোলা কিংবা একেবারে ১০ লক্ষ টাকা জমা-তোলায় কোনও চার্জ লাগবে না৷ তারপর একই নিয়ম প্রযোজ্য হবে৷ আর নগদের ক্ষেত্রে থার্ড পার্টি ট্রানজ্যাকশন করা যাবে ৫০,০০০ টাকা পর্যন্ত৷
OMG! মন্দিরের সিসিটিভিতে ধরা পড়ল সাঁইবাবার অবয়ব!
কেন এই নিয়ম? এই প্রশ্নের উত্তরে ব্যাঙ্কগুলির যুক্তি, মানুষকে নগদহীন ও অনলাইন লেনদেনের জন্য উদ্বুদ্ধ করতেই এই সিদ্ধান্ত৷
নিজের তৈরি সন্ত্রাসের দৈত্য গ্রাস করছে পাকিস্তানকে, রাষ্ট্রসংঘে সরব ভারত
সর্বশেষ খবর
-
নবপত্রিকা স্থাপন থেকে মন্ত্রের সঠিক উচ্চারণ কৌশল! পুরোহিতদের প্রশিক্ষণ শিবির সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের
-
১৩০ বছরের ইতিহাসে ভয়াল বন্যা জাপানে! এশিয়াডের আগে জল থইথই ক্রীড়াবিদদের অস্থায়ী ঘর
-
মহড়া চলাকালীন বাংলাদেশের চিনা ট্যাঙ্কে বিস্ফোরণ, নিহত ২! প্রশ্ন ‘মেড ইন চায়না’ নিয়ে
-
‘পুরাতন ভৃত্যে’র সঙ্গে হাত মিলিয়ে কোটিপতি শ্বশুরকে খুন! বউমার কীর্তিতে চাঞ্চল্য
-
বৈবাহিক ধর্ষণ অপরাধ? সিদ্ধান্ত নেবে সংসদ, সুপ্রিম কোর্টের এক্তিয়ারভুক্ত নয়, জানিয়ে দিল কেন্দ্র