সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলার শ্লীলতাহানির দায়ে ধৃত আপ বিধায়কের পাশে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগতে শুরু করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাংবাদিক বৈঠকের মাঝপথে দীনেশ মোহানিয়াকে পুলিশ গ্রেফতার করার পরেই টুইটারে মোদির বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করেন কেজরি। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় ‘এমার্জেন্সি ইন দিল্লি’ হ্যাশট্যাগ।
টুইটারে কেজরি অভিযোগ করেন, “মোদি দিল্লিতে জরুরি অবস্থা জারি করেছেন। যখন তখন ধরপাকড়, পুলিশি হানা, ভয় দেখানো চলছে।” এখানেই থেমে না থেকে আরেকটি টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী। মাইক্রো ব্লগিং সাইটে লেখেন, “সাংবাদিক বৈঠক থামিয়ে পুলিশ দিয়ে দীনেশ মোহানিয়াকে গ্রেফতার করিয়ে কী বার্তা দিতে চাইলেন মোদি!” অন্যান্য আপ বিধায়করাও দীনেশের পাশে দাঁড়িয়েছেন। শুক্রবার দিল্লি বিধানসভায় পাশ হওয়া ১৪টি বিল ফিরিয়ে দেওয়ায় কেন্দ্রকে দিল্লির ‘হেডমাস্টার’ বলে সমালোচনা করেন মোদি। ব্রিটেনের আদলে দিল্লিতেও গণভোট চেয়ে শুক্রবার টুইট করেন মোদি। ব্রেক্সিট-এর সাফল্যের পর কেজরির টুইট, দিল্লিকে পৃথক রাজ্যের তকমা দিক কেন্দ্র। দ্রুতই এই বিষয়ের উপর গণভোট হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’