Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬

সংঘাতের জল্পনা উড়িয়ে পাঁচদিনের ভারত সফরে বাংলাদেশের তথ্যমন্ত্রী

নয়াদিল্লিতে শুরু 'রাইসিনা ডায়লগ'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০২০, ১৩:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০২০, ১৩:৫৬

options
link
সংঘাতের জল্পনা উড়িয়ে পাঁচদিনের ভারত সফরে বাংলাদেশের তথ্যমন্ত্রী zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিপাক্ষিক সম্পর্কে শীতলতার জল্পনা উড়িয়ে ভারতে পা রাখলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী মহম্মদ এইচ মাহমুদ। আজ থেকেই নয়াদিল্লিতে শুরু ‘রাইসিনা ডায়লগ’। সেখানে অংশ নিতেই এসেছেন মাহমুদ।

সোমবার বিকেলে পাঁচদিনের এই সফরে নয়াদিল্লি পৌঁছন বাংলাদেশের তথ্যমন্ত্রী মাহমুদ। সফর চলাকালীনই ‘বেতার বাংলা’ ও ‘অল ইন্ডিয়া রেডিও’ একটি যৌথ অনুষ্ঠান শুরু করবে। ২০১৮ সালে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে স্বাক্ষরিত রেডিও কন্টেন্ট ভাগ করার নিয়ে চুক্তি হয়। সূত্রের খবর, সেই মর্মে একাধিক বিষয়ে আলোচনা করবেন দু’দেশের প্রতিনিধিরা। শুধু তাই নয়, যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের একটি বায়োপিক নির্মাণ নিয়েও ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন মাহমুদ। এই মর্মে হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটিতেও যাবেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিশেষজ্ঞদের একাংশের মতে, বাণিজ্যিক বা অর্থনৈতিক দিকের চেয়ে এই সফরের কূটনৈতিক গুরুত্ব অনেকটাই বেশি। সম্প্রতি সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে কিছুটা বরফ জমে। ভারত সফর বাতিল করেন পড়শি দেশের একাধিক মন্ত্রী। এহেন পরিস্থিতিতে তথ্যমন্ত্রী মহম্মদ এইচ মাহমুদকে পাঠিয়ে হাসিনা সরকার ভারতকে কার্যত আশ্বস্ত করতে চেয়েছেন।

উল্লেখ্য, CAA নিয়ে বিক্ষোভের জেরে ভারতের পরিস্থিতির উপর নজর রাখছে ঢাকা। কয়েকদিন আগেই ভারতের সীমান্তবর্তী এক কিলোমিটার এলাকা পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করে দেয় বাংলাদেশ। এর ফলে সমস্যায় পড়েছেন ওই এলাকাগুলিতে বসবাসকারী প্রায় এককোটি মানুষ। যদিও নয়াদিল্লির সঙ্গে কোনও কারণেই সম্পর্ক নষ্ট করতে চায় না ঢাকা।

[আরও পড়ুন: বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী মহম্মদ কায়সারের মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.