সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৫১ দিন পর কারফিউ উঠেছে কাশ্মীরে৷ কিন্তু তারপরও শান্ত হল না উপত্যকার পরিস্থিতি৷ বিরোধীদের প্রতিবাদে নতুন করে অশান্ত হল ভূস্বর্গ৷ বারামুল্লা জেলায় ফের শুরু হল অশান্তি৷ সংঘর্ষে মৃত ১৫ বছরের এক কিশোর৷
মাত্র ক’দিন আগেই টানা কারফিউ থেকে মুক্ত হয়েছিল কাশ্মীর৷ আশা করা গিয়েছিল আবার স্বাভাবিক হবে জনজীবন৷ কিন্তু হিতে বিপরীত হল৷ কারফিউ তোলার পর আবার নতুন করে অশান্ত হল কাশ্মীর৷ উত্তর কাশ্মীরের সোপর বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্ত্প্ত হয়ে ওঠে৷ পাথর ছুঁড়ে প্রতিবাদ চলতে থাকলে বাধ্য হয়েই প্রতিরক্ষায় নামে নিরাপত্তারক্ষীরা৷ তার জেরেই দানিশ মনজুর নামে ওই কিশোর-সহ আরও ছয়জন আহত হয়৷ পরে ওই কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয় বলে জানা যাচ্ছে৷
তবে কাশ্মীরের বেশ কিছু অংশে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে জনজীবন৷ বেসরকারি যানবাহনের চলাচলও দেখা যাচ্ছে পথে৷ কিন্তু সোপরের ঘটনা অশনিসঙ্কেত হয়ে থাকল৷ সেনা কঠোর হাতে দমন না করলে কীভাবে শান্তি ফিরবে কাশ্মীরে, তা নিয়ে চিন্তিত প্রশাসন৷
সর্বশেষ খবর
-
সরকারি বাসে-ট্রামে-লঞ্চে পুজো পরিক্রমা, বনেদি থেকে বারোয়ারি পুজো ঘুরে দেখুন আপনিও
-
নন্দীগ্রামে প্রচারে মিলনপত্নীকে ‘না’ প্রশাসনের, ‘বিরোধীশূন্য করার প্রবণতা?’, প্রশ্ন কংগ্রেসের
-
‘অ্যালবার্ট পিন্টো’ থেকে ‘ওয়েলকাম’, সিনে জার্নিতে আচমকা ছেদ মুশতাক খানের, ৫৬-তেই প্রয়াত
-
সেরে উঠেছেন স্তন ক্যানসার থেকে, সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারবেন! কী মত চিকিৎসকদের?
-
রাজনীতি করলে খেলা ভালোবাসতে নেই? সিএবিতে দাঁড়িয়ে সপাট জবাব সজলের