সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কত আখে কত চিনি! কৈরানায় হারের কালমেঘ গিলে তা আর বুঝতে বাকি নেই কেন্দ্রীয় শাসকদল বিজেপির৷ উপনির্বাচনে হার অশনিসংকেত৷ সামনেই সাধারণ নির্বাচন৷ এবার তাই কোনও ভুলচুক করতে রাজি নয় সরকার৷ আখচাষিদের মিষ্টি খবর দিয়ে প্রায় ৮০০০ কোটি টাকা অনুদানের পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ আগামিকাল মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷
[ ভারতীয় সংবিধান এই মুহূর্তে বিপন্ন, মত গোয়ার আর্চবিশপের ]
প্রয়োজন ছিল প্রায় ২২,০০০ কোটি টাকার৷ দেওয়া হচ্ছে ৮০০০ কোটি টাকা৷ তাও মন্দের ভাল৷ কারণ টাকার অভাবে ঋণের দায়ে একরকম ধুঁকছেন আখচাষীরা৷ উত্তরপ্রদেশের কৈরানাতেই সবথেকে বেশি আখ চাষ হয় দেশে৷ এবারের নির্বাচনে আখচাষিদের ভার লাঘব করাই ছিল বিজেপির মূল প্রতিশ্রুতি৷ যদিও তা রক্ষা করা হয়নি৷ ফলে নির্বাচনে তার প্রভাব পড়ে৷ মানুষের এই ক্ষোভের প্রকাশ ঘটে ফলাফলেই৷ লোকসভা কেন্দ্র হাতছাড়া হয় বিজেপির৷ মর্যাদার লড়াইয়ে অজিত সিংয়ের আরএলডি-র কাছে ভরাডুবি হয়৷ রাজনৈতিকভাবে এর নানা বিশ্লেষণ উঠে এসেছে৷ তবে মূল কথা হল এই ক্ষোভ৷ ঋণের বোঝা যতটা প্রভাব ফেলেছিল, তাকেই নির্বাচনের মুখে চালিত করতে পেরেছিলেন বিরোধীরা৷ ফলত হারের কালমেঘ গিলতে হয় শাসক দলকে৷ ফলাফল ঘোষণা হওয়ার পর সমাজবাদী পার্টির নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব স্পষ্টই বলেছিলেন, কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ তা তো হয়নি৷ বরং তাদের প্রাণ দিতে হয়েছে৷ এরই জবাব পেয়েছে বিজেপি৷ শাসকদলেরও তা বুঝতে অসুবিধে হয়নি৷ আসন্ন সাধারণ নির্বাচনে যাতে এই প্রভাব আরও জোরদার না হয় তাই আগেভাগেই সিদ্ধান্ত নেওয়া হল৷ প্রায় আট হাজার কোটি টাকা অনুদান দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র৷ আগামিকাল মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই জানা যাচ্ছে৷
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক