Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬

আইপিএল-এর বেটিংয়ে স্ত্রীকে বাজি রাখল স্বামী

যাহা মহাভারত, তাহার কিছু তো ভারতও বটে৷ তাই যুধিষ্ঠিরের উত্তরসূরীদের জন্ম বর্তমান সময়েও ঘটে৷ সাম্প্রতিকতম উদাহরণ কানপুরের এক বাসিন্দা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০১৬, ১৯:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০১৬, ১৯:০৫

options
link
আইপিএল-এর বেটিংয়ে স্ত্রীকে বাজি রাখল স্বামী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কযাহা মহাভারত, তাহার কিছু তো ভারতও বটে৷ তাই যুধিষ্ঠিরের উত্তরসূরীদের জন্ম বর্তমান সময়েও ঘটে৷ সাম্প্রতিকতম উদাহরণ কানপুরের এক বাসিন্দা৷ আইপিএল-এর জুয়ায় সব হারিয়ে নিজের স্ত্রীকেই বাজি রাখেন এই শ্রীমান৷

কানপুরের গোবিন্দ নগরের এই বাসিন্দা পেশায় শেয়ার ট্রেডার৷ তাঁর স্ত্রীয়ের অভিযোগ বিয়ের পরের দিনই স্বামী তাঁর সব গয়না চেয়ে নেন৷ আজ আর তার একটাও অবশিষ্ট নেই৷ তাও জুয়ার নেশা শেষ হয়নি৷ আইপিএল শুরু হওয়া থেকেই একের পর এক বাজি রেখে সব খুঁইয়ে বসেছেন৷ শেষে নিজের স্ত্রীকেও বাজি ধরে বসেন৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্বামীর এই কীর্তির কথা স্ত্রী জানতে পারেন যখন স্বামীর জুয়ার সঙ্গীরা তাঁর সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করেন৷ তাঁকে অশ্রাব্য কথা বলতে শুরু করেন৷ বিপদের আঁচ পেয়ে পুলিশে খবর দেন মহিলা৷ পুলিশ এসে গ্রেফতার করে তাঁর স্বামীকে৷ চলছে জিজ্ঞাসাবাদ৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.