সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগপুরে (Nagpur) একটি পাবের নিরাপত্তারক্ষীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। মত্ত অবস্থায় থাকা তরুণীকে পাবে ঢুকতে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। অভিযোগ, এর পর প্রকাশ্যে নগ্ন হওয়ার হুমকি দেন তরুণী। পাব কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। যদিও পুলিশ আসার আগেই পালিয়ে যান তরুণী। গোটা ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (সংবাদ প্রতিদিন ডিজিটাল ভিডিওর সত্যতা যাচাই করেনি)।
ঘটনাটি গত ২৪ মার্চের। নাগপুরের একটি অভিজাত পাবের সামনে তুমুল বচসা বাঁধে এক তরুণী ও নিরাপত্তারক্ষীদের। অভিযোগ, নেশাগ্রস্ত ওই তরুণী জোর করে পাবে ঢোকার চেষ্টা করেন। যদিও ওই পাবে তাঁর সদস্য পদ ছিল না। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে বচসা চরমে পৌঁছায়। অভিযোগ, ক্লাবের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যেই পোশাক খুলে ফেলার হুমকি দেন তিনি।
[আরও পড়ুন: সাংসদ পদ খুইয়েই ইটালীয় রেস্তরাঁয় রাহুল! ভাইরাল ছবি নিয়ে কটাক্ষ BJP-র, পালটা দিল কংগ্রেসও]
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি অন্তর্বাস এবং বোতাম খোলা শর্টস পরে আছেন তরুণী। চিৎকার করে নিরাপত্তারক্ষীদের দিকে তেড়ে আসছেন তিনি। এমনকী পাবে ঢুকতে না পেরে পাব কর্মীদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজও করেন। তাঁদের ফাঁসানোর হুমকি দেন। তাঁকে ক্লাবে ঢুকতে না দেওয়া হলে তিনি কর্মীদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনবেন বলেও জানান।
Kalesh B/w Woman And Guard over not allowing Entry inside Club pic.twitter.com/3Z8Be2SCpZ
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 6, 2023
[আরও পড়ুন: আমুলের বিজ্ঞাপন ঘিরে কর্ণাটকে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর, ব্যাপারটা কী?]
এক সময় বাধ্য হয়ে পুলিশে খবর দেয় পাব কর্তৃপক্ষ। যদিও পুলিশের গাড়ির আওয়াজ পেতেই অন্য একটি গাড়িতে চেপে এলাকা ছেড়ে পালান তরুণী। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভাইরাল হওয়া ভিডিও ও পাবের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অজ্ঞাতপরিচয় তরুণীর খোঁজ শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক