সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের লাইনচ্যুত ট্রেন৷ এবার বেলাইন হল মুম্বইয়ের কুরলা-অম্বরনাথ লোকাল ট্রেন৷ ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর৷ তবে হতাহতের কোনও খবর নেই৷ ঘটনার পর বেশ কিছুক্ষণ কল্যাণ-কারজাট এলাকার মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়৷ কিছু সময় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়৷
বুধবার সকালেও কানপুরের কাছে লাইনচ্যুত হয়েছিল শিয়ালদহ-আজমের এক্সপ্রেসের ১৫টি কামরা৷ ঘটনায় দুই জনের মৃত্যুর খবর মিলেছিল৷ আহত হয়েছিলেন চল্লিশ জনেরও বেশি যাত্রী৷ চলতি মাসের প্রথমদিকেই আলিপুরদুয়ারের শামুকতলা রোড স্টেশনের কাছে লাইনচ্যুত হয় রাজেন্দ্রনগর-গুয়াহাটি ক্যাপিটাল এক্সপ্রেস৷ সেই ঘটনায় দুই যাত্রীর মৃত্যু হয়৷ আহত হন তিরিশ জনেরও বেশি৷ কানপুরের ইনদওর-পাটনা এক্সপ্রেসের ঘটনাও এখনও টাটকা৷ যাতে একশোরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন৷ বারবার এই দুর্ঘটনার কারণ নিয়ে ধন্দে রেলকর্তারা৷ অনেকেই এর জন্য কুয়াশাকে দায়ী করছেন৷ তবে সিগন্যালে গাফিলতি, অব্যবস্থার কারণও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল থেকে কুয়াশার জেরে এমনিতেই দেশের বিভিন্ন জায়গায় ট্রেন দেরিতে চলছে৷ রাজধানী দিল্লিতে দেরিতে চলছে ৭০টি ট্রেন ও ৩৩টি ট্রেনের সময় বদল করা হয়েছে৷ পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতেও ট্রেন দেরিতে চলার খবর এসেছে শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে৷ রাজ্যে আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
বরদাস্ত নয় ডিম থেরাপি! ধৃত তৃণমূল নেতাকে ডিম ছুড়ে আটক বিজেপি কর্মীরা
-
এভাবেও মন জেতা যায়! দলীপ ফাইনালে বৈভবের জয়ধ্বনি, কীভাবে ভালোবাসা ফিরিয়ে দিল ‘বেবি বস’?
-
এবার ভূমিধসে অবরুদ্ধ মিরিকের রংভং নদীপথ, তৈরি হয়েছে বিপজ্জনক কৃত্রিম হ্রদ! তলব সেনাকে
-
স্ত্রীকে ‘ভাইঝি’ সাজিয়ে বিয়ের আয়োজন, কন্যাদান করলেন স্বামীই! তারপর…
-
বাহারি রেস্তরাঁ, চড়া দামের আড়ালে পচা খাবার! প্রশ্নে খাদ্যনিরাপত্তা?