প্রণব সরকার: ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে আগরতলা-নয়াদিল্লি রেল যোগাযোগ৷ এর ফলে দুই অঞ্চলের পরিবহণ ব্যবস্থার উন্নয়ন আরও এক ধাপ এগোবে বলে মনে করা হচ্ছে৷ এই দিনই আগরতলা-আখাউড়া রেল প্রকল্পেরও শিলান্যাস করা হবে৷ উদ্বোধন করবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের রেলমন্ত্রী মহম্মদ মজিবুল হক ও রেলের রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই৷ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বা উপ হাইকমিশনার ড. আদর্শ স্বাইকা, ভারতীয় হাই কমিশনের রেলওয়ে উপদেষ্টা দিবাঞ্জন রায়৷
উপস্থিত থাকবেন রেলবোর্ডের সদস্য একে মিত্তল, এন এফ রেলের জেনারেল ম্যানেজার চাহাতে রাম, জেনারেল ম্যানেজার এইচ কে যাজ্ঞি, ইপকনের সিএমডি মোহন তিওয়ারি৷ বাংলাদেশ থেকে রেলমন্ত্রী মহম্মদ হকের সঙ্গে আসছেন ছ’জন প্রতিনিধি৷ তাঁরা হলেন রেলওয়ে মন্ত্রকের সেক্রেটারি মহম্মদ ফিরোজ সালাউদ্দিন, বাংলাদেশ রেলের ডিরেক্টর জেনারেল মহম্মদ আমজাদ হোসেন, আগরতলা-আখাউড়া রেল প্রজেক্টর ডিরেক্টর মহম্মদ সইফুল ইসলাম৷
সরকারি সূত্রে জানা গিয়েছে, রেল পরিষেবার ওই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দিতে রেল কর্তৃপক্ষের ৪৪ জন অফিসার ত্রিপুরা আসছেন৷ দু’দেশের রেলমন্ত্রীরা যাবেন আখাউড়া সীমান্ত পরিদর্শনে৷ বাংলাদেশের প্রতিনিধিরা এ দিনই দেশে ফিরে যাবেন৷ ৩০ জুলাই রেলমন্ত্রী ও রেলের পদস্থ পদাধিকারীরা দিল্লি থেকে ইম্ফল যাবেন৷ ৩১ জুলাই তাঁরা ইম্ফল থেকে আগরতলা যাবেন৷ ১ আগস্ট আগরতলা থেকে নয়াদিল্লি যাত্রা করবেন৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’