সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১০ মিনিটের জন্য এয়ার ইন্ডিয়ার ওই ‘মরণ উড়ান’ মিস করেছিলেন মহিলা। আর এই ১০ মিনিটের ব্যবধানই তাঁকে তাঁর জীবন ফিরিয়ে দিল। পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “গণপতি বাপ্পাই আজ আমাকে রক্ষা করেছেন।”
লন্ডনের বাসিন্দা ওই মহিলার নাম ভূমি চৌহান। দীর্ঘ দু’বছর পর তিনি ভারতে এসেছিলেন। বৃহস্পতিবার তাঁর লন্ডনে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু রাস্তায় যানজটের জেরে বিমান বন্দরে পৌঁছতে ১০ মিনিট দেরি হয়। আর তাতেই সাপে বর হয় তাঁর। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “মাত্র ১০ মিনিটের জন্য আমি বিমানটি মিস করি। এটা ভেবেই আমি মূর্ছা গিয়েছিলাম। কিন্তু পরে এই মর্মান্তিক ঘটনা দেখে আমি বাক্যহারা হয়ে গিয়েছি।” তিনি আরও বলেন, “আমার সারা শরীর এখন কাঁপছে। কথা বলার পরিস্থিতিতে নেই। মাথা কাজ করছে না।”
বৃহস্পতিবার টেক অফের খানিকক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। লন্ডনগামী উড়ানের দুর্ঘটনায় অন্তত ২০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে অসমর্থিত সূত্রের খবর, বিমানে থাকা ২৪২ জনেরই মৃত্যু হয়েছে। একটি মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ে বিমানটি। ওই হস্টেলের অন্তত ৫জন পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই বিমানের যাত্রীতালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন।
সর্বশেষ খবর
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী
-
অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে দুষে শমীক লিখলেন, ‘শক্তিশালী হোক বাংলার অর্থনীতি’
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের