সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক জনের দায়িত্বজ্ঞানহীতা আরেক জনের মৃত্যুর কারণ হল! লোহার পাইপে বাজি ভরে পোড়াচ্ছিলেন এক যুবক এবং তাঁর দুই নাবালক সঙ্গী। বাজি ফাটার পর সেই লোহার রড ছিটকে গিয়ে লাগল কাছেই দাঁড়িয়ে থাকা এক কিশোরীর মাথায়। তাতেই মৃত্যু হল তার। আহমেদাবাদের এই ঘটনায় দুই নাবালক-সহ তিনজকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি সাবরমতীর চেনপুর এলাকার। মৃত্যু হয়েছে ১৬ বছরের কিশোরী হেনার। গত ২১ অক্টোবর পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আবাসনের সামনে দীপাবলি উদ্যাপন করছিল কিশোরী। একই জায়গা বাজি পোড়াচ্ছিল তিন অভিযুক্ত। জানা গিয়েছে, বিপজ্জনক কায়দায় বাজি পোড়াচ্ছিল তারা। দু’টি পাথরের মাঝে লোহার পাইপ বসিয়ে বাজি ফাটানোর চেষ্টা করছিল। সেই বাজি ফাটতেই পাইপটি বিদ্যুতের গতিতে ছিটকে এসে লাগে হেনার মাথায়। তাতে গুরুতর আহত হয় কিশোরী।
হেনাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। যদিও চিকিসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জানা গিয়েছে, যুবক ও দুই কিশোরের নামে থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিন অভিযুক্তকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, দায়িত্বজ্ঞানহীন ভাবে বাজি পোড়ানোর কারণেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে।
সর্বশেষ খবর
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়
-
প্রাক বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গে, অস্বস্তির মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়
-
সকালে টিকিট কেটে দুপুরে কোটিপতি! রাতারাতি ভাগ্যবদল যুবকের