সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোগীর কাছে চিকিৎসকই হলেন ভগবানের দূত। এই ভাবনা কতটা সঠিক, তা ফের প্রমাণ করলেন ভুবনেশ্বর এইমসের চিকিৎসক ডাক্তার দেবাশিস মিশ্র। এক প্রসূতিকে রক্তদান করে সবার প্রশংসা কুড়িয়ে নিলেন চিকিৎসক।
বি নেগেটিভ রক্ত খুবই দুর্লভ। ভুবনেশ্বর এইমসে এক অন্তসত্ত্বা মহিলার এই রক্তের প্রয়োজন পরে। মহিলার শারীরিক অবস্থার এমনই অবনতি ঘটতে থাকে, যে সময়ে রক্ত না পেলে মহিলাকে বাঁচানো বেশ কঠিন। এই ঘটনা কানে যায় চিকিৎসক দেবাশিস মিশ্রর। একটুও দেরি না করে নিজেই রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন দেবাশিস। দেবাশিসের এই সিদ্ধান্তে প্রাণ বাঁচে মহিলার।
[আরও পড়ুন: কোন পথে ফিরবে অর্থনীতির হাল, জবাব নেই কেন্দ্রের ]
এইমস ভুবনেশ্বরে এক্সিকিউটিভ ডিরেক্টর চিকিৎসক ও প্রফেসর আশুতোষ বিশ্বাস জানিয়েছেন, একজন ডাক্তারের দায়িত্ব হল রোগীকে সুস্থ করে তোলা। তবে দেবাশিস শুধু যে ভাল চিকিৎসক নয়, ভাল মানুষও তা এই ঘটনা থেকে মনে প্রমাণ করে দিলেন। মহিলা এখন একেবারে সুস্থ। রবিবার তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। চিকিৎসক দেবাশিসের এই ধরনের পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন সবাই।
[আরও পড়ুন: এখনও এই কাজটি করেননি? নতুন বছরে নিষ্ক্রিয় হতে পারে আপনার প্যান কার্ড ]
সর্বশেষ খবর
-
‘সুপ্রিম’ ফরমানে শঙ্কিত ৯০ হাজার শিক্ষক! এসএসসি-পর্ষদের কাছে ‘টেট প্রশ্ন’ স্কুল শিক্ষাদপ্তরের
-
ইউক্রেন যুদ্ধে পুতিনকে সাফ বার্তা, হরমুজে ভারতীয় নাবিকের মৃত্যুতে ইরানকেও সমঝে দিলেন মোদি?
-
প্রাচীন সাহিত্যের হাত ধরে বন্ধুত্বে জোর! ব্রিকসে পুতিনকে তামিল গ্রন্থের অনুবাদ উপহার মোদির
-
ব্রিকসের মেনুতে বাংলার কুচো নিমকি, প্রিয় স্ন্যাকস কীভাবে বানালে অম্বল হবে না একটুও
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ছিনতাইবাজের রমরমা, ২৪ ঘণ্টায় শতাধিক অভিযোগ! পুলিশি অ্যাকশনে আটক ৬২