Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Air India Price Hike

যুদ্ধের কোপে আকাশ সফর, ‘তেল সংকটে’ একলাফে অনেকটা ভাড়া বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার

আভ্যন্তরীণ উড়ানের ক্ষেত্রে যাত্রীদের টিকিটের উপর বাড়তি ৩৯৯ টাকা করে সারচার্জ ধার্য করা হবে। পশ্চিম এশিয়ায় যেতে গেলে সারচার্জের পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে করা হয়েছে ১০ ডলার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ১৬:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ১৬:০৬

options
link
যুদ্ধের কোপে আকাশ সফর, ‘তেল সংকটে’ একলাফে অনেকটা ভাড়া বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার zoom
এয়ার ইন্ডিয়া। ফাইল ছবি

ইরান যুদ্ধের প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে ভারতে। জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধির জেরে এবার একলাফে অনেকটা ভাড়া বাড়তে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India Price Hike)। গত ১০ মার্চ এই বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে ওই বিমান সংস্থার তরফে। যেখানে বলা হয়েছে জ্বালানির সারচার্জ হিসেবে এই ভাড়া বাড়ানো হবে। পর্যায়ক্রমে আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ টিকিটের দাম বাড়ানো হবে।

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে আভ্যন্তরীণ উড়ানের ক্ষেত্রে যাত্রীদের টিকিটের উপর বাড়তি ৩৯৯ টাকা করে সারচার্জ ধার্য করা হবে। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিতে যাওয়ার জন্যও ওই একই খরচ পড়বে। তবে পশ্চিম এশিয়ায় যেতে গেলে সারচার্জের পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে করা হয়েছে ১০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৯০০টাকার কিছু বেশি। দক্ষিণ -পূর্ব এশিয়ায় সফরের জন্য সারচার্জ ৪০ ডলার থেকে বাড়িয়ে ৬০ ডলার করা হয়েছে। আফ্রিকার দেশে সফরে সারচার্জ হবে ৯০ ডলার বা ৮০০০ টাকার কিছু বেশি।

Advertisement

আগামী বৃহস্পতিবার থেকে আভ্যন্তরীণ উড়ানের ক্ষেত্রে যাত্রীদের টিকিটের উপর বাড়তি ৩৯৯ টাকা করে সারচার্জ ধার্য করা হবে। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিতে যাওয়ার জন্যও ওই একই খরচ পড়বে।

জানা যাচ্ছে, মোট তিন ধাপে এই ভাড়া বাড়ানো হবে। ১০ মার্চের পর ১৮ মার্চ থেকে ইউরোপ যাত্রায় জ্বালানি সারচার্জ ১০০ ডলার থেকে বাড়িয়ে ১২৫ ডলার করা হচ্ছে। উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায় এটা করা হচ্ছে ২০০ ডলার। এরপর হংকং, জাপান-সহ ওইসব অঞ্চলের বিমানযাত্রার ক্ষেত্রে বাড়বে ভাড়া। যদিও সেই দিনক্ষণ এখনও প্রকাশ করা হয়নি। এয়ার ইন্ডিয়ার পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসেও ভাড়া বাড়ানো হবে। তবে ১২ তারিখের আগে যেসব টিকিট ইস্যু করা হয়েছে সেখানে এই অতিরিক্ত ভাড়া দিতে হবে না।

উল্লেখ্য, ইরান যুদ্ধের জেরে ভারত-সহ গোটা বিশ্বের তেল সরবরাহে কাঁচি পড়েছে। যার জেরে জ্বালানির মূল্য ব্যাপক বেড়েছে। যুদ্ধের জেরে ইতিমধ্যেই প্রচুর আন্তর্জাতিক বিমান বাতিল করেছে উড়ান সংস্থাগুলি। দাবি করা হচ্ছে, তেলের দাম বৃদ্ধির জেরে ক্ষতির মুখে পড়তে হচ্ছে উড়ান সংস্থাগুলিকে। এই অবস্থায় বিমান ভাড়া বাড়ানোর পথে হাঁটল এয়ার ইন্ডিয়া।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.