সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য দিল্লি বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর দু’টি বিমান৷ জানা গিয়েছে, শুক্রবার রানওয়েতে মুখোমুখি চলে আসে দুই বিমান৷ ওই ঘটনার কিছুক্ষণ পরেই দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান৷
[দু’টো স্কুলের খরচ জোগান শহরের এই ট্যাক্সিচালক]
জানা গিয়েছে, এদিন সকাল ১১ টা নাগাদ গোয়া গামী AI 156 নম্বরের এয়ার ইন্ডিয়ার একটি বিমান এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নির্দেশ মতো উড়ান ভরার জন্য তৈরি হয়৷ কিন্তু রানওতে একই সময় আরেকটি বিমানকে নামতে দেখে সিদ্ধান্ত বদল করে উড়ান স্থগিত রাখেন বিমানচালক৷ সূত্রের খবর, বিমানবন্দরে অবতরণ করার সময় রানওয়েতে এয়ার ইন্ডিয়ার বিমানটিকেও দেখতে পান ইন্ডিগো বিমানের চালক৷ তাই শেষ মুহূর্তে অবতরণ না করে ফের উড়ান ভরেন তিনি৷ অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষের থেকে রক্ষা পায় দু’টি বিমান৷
তবে কী কারণে এই মারাত্মক ভুল হয়েছে তা এখনও স্পষ্ট নয়৷এই ঘটনার তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ৷ জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ১২২ জন যাত্রী ছিলেন৷ ওই ঘটনার পর প্রায় দুপুর একটা নাগাদ বিমানটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়৷ এছাড়া, ইন্ডিগো-র রাঁচি থেকে আশা 6E398 নম্বরের ইন্ডিগো বিমানটি প্রায় ২৭ মিনিট পর দিল্লি বিমানবন্দরে অবতরণ করে৷
[OMG! কপিল শর্মার শোয়ের জায়গায় আসছে সুনীলের নয়া শো]
সর্বশেষ খবর
-
বুড়ো হাড়ে ভেলকি! বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে নেমেই হ্যাটট্রিক শামির, জাতীয় দলের দরজা কি খুলবে?
-
গ্রেপ্তার কলেজ স্ট্রিটের কাউন্সিলর, চাবিওয়ালা ডেকে তালা খুলে বের করল পুলিশ, ‘ডিম থেরাপি’ প্রতিবেশীদের
-
মেসি ফিট হলেও অন্য দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে, চোটে ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার, পরিবর্ত কে?
-
‘সজলের পুজোয় ঢাক বাজানো-ধুনুচি নাচের নিয়ম জানুন’, সুদীপার নিশানায় ‘মুখোশধারী’ টলিউড
-
পুলিশের নজর এড়াতে শাড়ির আড়ালে লুকিয়ে তৃণমূল কর্মী! শেষমেশ কী হল?