Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Ahmedabad Plane Crash

টাটার পর এয়ার ইন্ডিয়া, নিহতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা বিমান সংস্থার

নিহতদের পরিবারের পাশে এয়ার ইন্ডিয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৫, ১৯:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৫, ১৯:২৮

options
link
টাটার পর এয়ার ইন্ডিয়া, নিহতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা বিমান সংস্থার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু এবার ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। এর আগে টাটা গোষ্ঠী নিহতদের পাশে দাড়িয়ে পরিবার পিছু ১ কোটি টাকা আর্থিক সহায্যের ঘোষণা করেছিল।

শনিবার এয়ার ইন্ডিয়া তাদের এক্স হ্যান্ডেলে লেখে, ‘এই কঠিন সময়ে নিহত যাত্রীদের পরিবারের পাশে আমরা আছি। তাদের সবরকম সহায়তা করবে বিমানসংস্থাটি। বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। পাশাপাশি, এই দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তিকেও একই পরিমাণ আর্থিক সাহায্য করা হবে।’ 

Advertisement

এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন একটি ভিডিও বার্তায় বলেন, “অত্যন্ত ভয়াবহ একটি ঘটনা। গোটা বিমানটি ধ্বংস হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার তরফ থেকে আহমেদাবাদে ১০০ জন পরিচর্যাকারী এবং ৪০ জন ইঞ্জিনিয়ারকে মোতায়েন করা হয়েছে।” দুর্ঘটনায় আহত মেডিক্যাল কলেজের পড়ুয়াদের প্রতিও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার টেক অফের খানিকক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। লন্ডনগামী উড়ানের দুর্ঘটনায় অন্তত ২৪১ জনের মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় ১জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই বিমানের যাত্রীতালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে, যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.