Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
Air India Pilot Suspended

গাঁজার পর এবার মদ খেয়ে চালকের আসনে! ধরা পড়তেই সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার পাইলট

জুরিখ বিমান বন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার বিমানটির। তবে উড়ানের ঠিক আসে পাইলটের স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তখনই সামনে আসে তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১৬:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১৬:১০

options
link
গাঁজার পর এবার মদ খেয়ে চালকের আসনে! ধরা পড়তেই সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার পাইলট zoom
এয়ার ইন্ডিয়ার বিমান। ফাইল ছবি
Advertisement

গাঁজার পর এক মদ্যপ অবস্থায় বিমান চালাতে গিয়ে ধরা পড়লেন এয়ার ইন্ডিয়ার এক পাইলট (Air India Pilot)। সুইৎজারল্যান্ডের জুরিখ থেকে দিল্লিগামী বিমান আকাশে ওড়ার ঠিক আগে পরীক্ষার সময় ধরা পড়ে মদ্যপানের পর বিমান চালাতে যাচ্ছিলেন ওই পাইলট। বিষয়টি সামনে আসার পরই পদক্ষেপ করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে পাইলটকে। এরপর অন্য একজন পাইলট বিমানটি উড়িয়ে দিল্লি নিয়ে আসেন।

জানা গিয়েছে, এই ঘটনা গত ৪ সেপটেম্বরের। জুরিখ বিমান বন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার বিমানটির। তবে উড়ানের ঠিক আসে পাইলটের স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তখনই সামনে আসে তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন। পরীক্ষায় তাঁর রক্তে অ্যালকোহলের উপস্থিতি নজরে আসে। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়। সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে পাইলটকে। বলা হয়েছে, চূড়ান্ত মেডিকেল পরীক্ষার রিপোর্ট এবং অভ্যন্তরীণ তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত পাইলট সাসপেন্ড থাকবেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উড়ানের ঠিক আসে পাইলটের স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তখনই সামনে আসে তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন। পরীক্ষায় তাঁর রক্তে অ্যালকোহলের উপস্থিতি নজরে আসে।

এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, যাত্রী নিরাপত্তা ও সংস্থার প্রটোকল পালনে এয়ার ইন্ডিয়া সর্বদা জিরো টলারেন্স নীতি নিয়েছে। নিময় লঙ্ঘনের ঘটনা প্রমাণিত হলে ওই পাইলটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। সংস্তার তরফে সকল ক্রু সদস্যকে সর্বোচ্চ নিরাপত্তার মান মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনার ঠিক আগে ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান বড়সড় দুর্ঘটনার হাত থেকে কোনওমতে রক্ষা পেয়েছিল। মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির জেরে প্রায় ৩০০ ফুট নিচে নেমে আসে বিমানটি। এই বিমানে পাইলট-ইন-কমান্ড সুদীপ বশিষ্টের স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়ে, তিনি গাঁজা সেবন করেছিলেন। দু’বার তাঁর রক্ত পরীক্ষা করা হয়। পরিবারই মেলে মারিজুয়ানার উপস্থিতি। এবার আর এক পাইলটের শরীরে অ্যালকোহলের উপস্থিতি প্রশ্ন তুলে দিচ্ছে আকাশপথের নিরাপত্তা নিয়ে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.