সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুরক্ষার কথা মাথায় রেখে মহিলা যাত্রীদের জন্য এবার আসন সংরক্ষিত করছে এয়ার ইন্ডিয়া। অন্তর্দেশীয় রুটে তাদের সব বিমানেই এই পরিষেবা মিলবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বিমানে আলাদা করে ছ’টি আসন থাকবে। যা শুধুমাত্র মহিলাদের জন্য। ১৮ জানুয়ারি থেকেই এই পরিষেবা চালু হচ্ছে। এর জন্য অতিরিক্ত কোনও টাকা লাগবে না। বাস, ট্রাম বা মেট্রোর মতো এবার প্লেনেও থাকবে ‘লেডিজ সিট’। যেসব মহিলা একা বিমানে সফর করেন তাঁদের নিরাপত্তাকে মজবুত করতেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। বিশ্বের ইতিহাসে যা এই প্রথম।
সম্প্রতি, এয়ার ইন্ডিয়ার মুম্বই-নিউইয়র্ক বিমানে এক মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণ করে এক সহযাত্রী। এই ঘটনা ঘিরে নিন্দার ঝড় ওঠে।কিছুদিন আগে ওমান থেকে দিল্লিগামী এক বিমানেও বিমানসেবিকার শ্লীলতাহানি করে এক যাত্রী। প্রশ্ন ওঠে, বিমানে মেয়েদের নিরাপত্তা নিয়ে। এরপরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।
এয়ার ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার মীনাক্ষী মালিক জানান, “মহিলা যাত্রীদের সুরক্ষা দেওয়া আমাদের কর্তব্য। পাশাপাশি প্লেনে সফর করার সময় তাঁরা যেন স্বাচ্ছন্দ্য পান সে দিকটাও সবসময় খেয়াল রাখা হয়।” সেই স্বাচ্ছন্দ্যর কথা মাথায় রেখেই এবার অভিনব সিদ্ধান্ত নিল তারা। মীনাক্ষী মালিক জানান, “যেসব মহিলারা একা সফর করেন, তাঁদের কথা মাথায় রেখে আমরা কিছু আলাদা সিট রাখছি।”
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক