সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দৈনন্দিন ইন্টারনেট ব্যবহারকারীরা লক্ষ্য করে থাকবেন গত কয়েকদিন ধরেই ইন্টারনেট পরিষেবা নানা কারণে ব্যাহত হচ্ছে৷ কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে ভারতী এয়ারটেলের পরিষেবায় রীতিমতো নাজেহাল হয়েছেন গ্রাহকরা৷ খারাপ ইন্টারনেট পরিষেবার জন্য সমস্যার সম্মুখীন হতে হয়েছে গ্রাহকদের৷
এয়ারটেলের ইন্টারনেট এবং ব্রডব্যান্ড ব্যবহারকারীরা গতকাল থেকেই স্লো ইন্টারনেট পরিষেবা পাচ্ছেন বলে জানা গিয়েছে৷ আর এই সমস্যাই আরও বেশ কিছুক্ষণ জারি থাকবে বলে জানিয়ে দেওয়া হল এয়ারটেলের পক্ষ থেকে৷
এয়ারটেলের মুখপাত্র জানিয়েছেন চেন্নাইয়ে সাইক্লোন ভারদার প্রভাবেই এই ঘটনা ঘটেছে৷ বিবৃতিতে তিনি জানিয়েছেন, “গতকাল চেন্নাইয়ের সমুদ্র উপকূলে সাইক্লোনের প্রভাবে সমুদ্রের নিচে যে আন্তর্জাতিক কেবল রয়েছে, তা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এরই ফলে ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ফলত দেশের কিছু অঞ্চলের গ্রাহকরা সাময়িকভাবে স্লো ইন্টারনেট সমস্যার সম্মুখীন হবেন৷” পরিষেবা স্বাভাবিক করে তুলতে ইতিমধ্যেই এয়ারটেল কর্মীরা কাজে নেমে পড়েছেন বলেও সংস্থার তরফ থেকে জানানো হয়৷
প্রসঙ্গত, দক্ষিণ ভারতে ভারদার ফলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে৷ ১০০ কিলোমিটার বেগে আসা এই সাইক্লোনের প্রভাবে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের৷ ঝড়ের ফলে ভেঙে গিয়েছে বহু গাছ৷ ফোন এবং ইন্টারনেট পরিষেবার পাশাপাশি সেখানে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবাও৷
সর্বশেষ খবর
-
যৌনগন্ধী মন্তব্য বিতর্ক অতীত, জন্মদিনে প্রেমিকার সঙ্গে মহাকালের দরবারে ‘শাপমোচন’ রণবীরের
-
বিশ্বকাপের আগে মেসির মুকুটে নতুন পালক, প্রথম ফুটবলার হিসাবে জিতলেন এই পুরস্কার
-
কলকাতা পুরসভা বাঁচানোর মরিয়া চেষ্টা! ১৯ জুন অধিবেশনের ডাক ‘পুরনো তৃণমূলে’র
-
আইসক্রিম ভেবে ‘ক্ষতিকর’ ফ্রোজেন ডেজার্ট খাচ্ছেন না তো? পার্থক্য না বুঝলেই মুশকিল
-
মমতার দুর্দিনে বেসুরে গাইছেন বাবুলও! রাজনীতিতে সবই ন্যায্য দেখছেন সুপ্রিয়?