সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাবা হলেন মুকেশ আম্বানি পুত্র আকাশ আম্বানি। বুধবার বিকেলে আকাশের স্ত্রী শ্লোকা মেহেতা জন্ম দিলেন ফুটফুটে কন্যা সন্তানের। এর আগে ২০২০ সালে পুত্র সন্তানের মা হয়েছেন শ্লোকা।
সম্প্রতি নানা ভিডিও এবং ছবিতে বেবি বাম্প নিয়েই প্রকাশ্য়ে এসেছিলেন শ্লোকা মেহেতা। এমনকী, NMACC-এর উদ্বোধনী অনুষ্ঠানেও শ্বশুর মুকেশ আম্বানির হাত ধরে এসেছিলেন শ্লোকা। সূত্রের খবর, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন।
[আরও পড়ুন: প্রকাশ্যে বাতকর্ম! এ কী কাণ্ড প্রিয়াঙ্কা চোপড়ার? নিজেই ফাঁস করলেন ‘গোপন কথাটি’]
প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ মার্চ বিয়ে হয় আকাশ ও হিরের ব্যবসায়ী রাসেল মেহতার মেয়ে শ্লোকার। মুম্বইয়ের জিও ওয়ার্ড সেন্টারে বসেছিল সেই মেগা বিয়ের জমকালো আসর। ঝকমকে আলোয় সেজে উঠেছিল আম্বানিদের বাসভবন। উপস্থিত ছিলেন সিনেমা, রাজনীতি, বাণিজ্য জগতের তাবড় সেলেবরা। শাহরুখ-গৌরী থেকে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তাঁর স্ত্রী চেরি, অতিথি তালিকা ছিল চোখ ধাঁধানো।
[আরও পড়ুন: ‘ধর্ষণের মানসিকতা তৈরি করে সিনেমার আইটেম ডান্স, চটুল বিজ্ঞাপন’, মন্তব্য RJD নেতার]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি