সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে নির্বাচনের আগে তুঙ্গে বাবা ছেলের কাজিয়া৷ দলীয় বৈঠক বাতিল করলেন বিরক্ত অখিলেশ যাদব৷ যাতে উত্তরপ্রদেশ ভোটের আগে প্রার্থী তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদবের ঝামেলা ফের নজরে আসছে৷
প্রসঙ্গত, কিছুদিন আগেই অখিলেশের মতামতকে গুরুত্ব না দিয়ে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের ক্ষমতাসীন দল সমাজবাদী পার্টির প্রাক্তন প্রধান মুলায়ম সিং যাদব৷ যা বিলকুল না পসন্দ মুলায়মের মুখ্যমন্ত্রী ছেলে অখিলেশের৷ কারণ সেই প্রার্থী তালিকায় বাবা মুলায়ম তাঁর মতামতকে গুরুত্ব না দিয়ে ভাই শিবপাল যাদবের মতকেই গুরুত্ব দিয়েছেন৷ ইতিমধ্যেই বুধবার উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের জন্য ৩২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন মুলায়ম৷ যে তালিকা তৈরি হয়েছে মুলায়মের ভাই শিবপাল যাদবের মতামত মেনে৷ এবং অখিলেশ বুন্দেলখণ্ড সফরে থাকাকালীনই সেই তালিকা প্রকাশিত হয়েছে৷ সেই তালিকায় অখিলেশের মনোনিত প্রার্থীদের নাম বাদ গিয়েছে৷ এমনকি যেসমস্ত দলীয় বিধায়করা অখিলেশের হয়ে গলা ফাটিয়েছেন, টিকিট পাননি তাঁরাও৷ তাই বাবার উপর বেশ খাপ্পা মুখ্যমন্ত্রী অখিলেশ৷ যা বৃহস্পতিবার দলীয় বৈঠক বাতিলের ঘটনায় আরও বেশি করে সামনে এল৷
প্রসঙ্গত, ভোটের লড়ার বিষয় ভাই শিবপাল ও ছেলে অখিলেশের কাছ থেকে দুটি আলাদা তালিকা পেয়েছেন মুলায়ম৷ তবে বিতর্ক এড়িয়ে মুলায়ম অবশ্য বলেছেন অনেকের কাছ থেকেই প্রার্থী হওয়ার জন্য আবেদন এসেছিল, তার মধ্যে থেকে তিনি নিজের পছন্দ মত প্রার্থী বেছে নিয়েছেন৷
সর্বশেষ খবর
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’