Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Akhilesh Yadav

‘দুর্দিনের বন্ধু’, টিভিকে জোটে কংগ্রেসকে দুষে মমতা ও স্ট্যালিন সাক্ষাতের ছবি পোস্ট অখিলেশের

২৩৪ আসনের তামিলনাড়ুতে বিজয়ের দল টিভিকে পেয়েছে ১০৮টি আসন। সরকার গড়তে প্রয়োজন ১১৮টি আসনের। এই অবস্থায় ৫ বিধায়ককে নিয়ে টিভিকে সমর্থনে এগিয়ে আসে কংগ্রেস। যা মোটেই ভালোভাবে নেয়নি ডিএমকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ১৭:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ১৭:২৪

options
link
‘দুর্দিনের বন্ধু’, টিভিকে জোটে কংগ্রেসকে দুষে মমতা ও স্ট্যালিন সাক্ষাতের ছবি পোস্ট অখিলেশের zoom
নির্বাচনের ফলপ্রকাশের পর মমতা ও স্ট্যালিনের সঙ্গে সাক্ষাৎ অখিলেশের।
Advertisement

তামিলনাড়ুতে ডিএমকের সঙ্গে আড়ি করে বিজয়ের দল টিভিকে-কে সরকার গঠনে সমর্থন দিয়েছে কংগ্রেস। এই ঘটনায় ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টির (সপা) প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) সরব হলেন হাত শিবিরের বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনে হারের পরও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের সঙ্গে সাক্ষাতের ছবি প্রকাশ করছেন অখিলেশ। বুঝিয়ে দিলেন, তিনি দুর্দিনের বন্ধু।

শুক্রবার সোশাল মিডিয়ায় কংগ্রেসকে তুলোধোনা করে একটি পোস্ট করেন অখিলেশ যাদব। যেখানে নির্বাচনী ফলপ্রকাশের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাতের ছবি প্রকাশ করেন অখিলেশ। একইভাবে প্রকাশ করেন স্ট্যালিন সাক্ষাতের ছবি। ছবির সঙ্গে সপা সাংসদ লিখেছেন, ‘বিপদের সময় আমরা একে অপরকে ছেড়ে যাই না।’ বার্তা অত্যন্ত স্পষ্ট, তামিলনাড়ুর রাজনৈতিক অস্থিরতায় কংগ্রেসের এই পালটিকে মোটেই ভালোভাবে নেবে না ইন্ডিয়া শিবির।

Advertisement

ছবির সঙ্গে সপা সাংসদ লিখেছেন, ‘বিপদের সময় আমরা একে অপরকে ছেড়ে যাই না।’

৫ রাজ্যের বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর দেখা গিয়েছে একমাত্র রাজ্য তামিলনাড়ুতে তৈরি হয়েছে ত্রিশঙ্কু। ২৩৪ আসনের তামিলনাড়ুতে বিজয়ের দল টিভিকে পেয়েছে ১০৮টি আসন। সরকার গড়তে প্রয়োজন ১১৮টি আসনের। এই অবস্থায় ৫ বিধায়ককে নিয়ে টিভিকে সমর্থনে এগিয়ে আসে কংগ্রেস। যা মোটেই ভালোভাবে নেয়নি ডিএমকে।

কংগ্রেসের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার ডিএমকে ঘোষণা করে, ‘ইন্ডিয়া জোট ভেঙে গিয়েছে।’ কারণ কংগ্রেস ডিএমকের হাত ছেড়ে টিভিকেকে সমর্থন করছে। কংগ্রেসের এই সিদ্ধান্তের নিন্দা করে বিধায়ক দলের বৈঠকে ৪টি গুরুত্বপূর্ণ প্রস্তাবও পাশ করে ডিএমকে। এই পরিস্থিতির মাঝেই এবার কংগ্রেসের সমালোচনায় সরব হলেন সপা প্রধান অখিলেশ যাদব।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.