Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

শহিদের স্ত্রীকে সম্মান জানাতে গিয়ে বড় ভুল, বিতর্কে অখিলেশ

কী ভুল করে বসলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৯:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৯:১৯

options
link
শহিদের স্ত্রীকে সম্মান জানাতে গিয়ে বড় ভুল, বিতর্কে অখিলেশ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরেই গদিচ্যুত হয়েছেন। তবুও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের। আজমগড়ে একটি অনুষ্ঠানে শহিদ জওয়ানের স্ত্রী-র পরিবর্তে অপর একজনকে সম্মান প্রদান করেন অখিলেশ। সম্প্রতি মুলায়ম পুত্রের বিরুদ্ধে উঠল এমনই অভিযোগ।

[‘ব্লু হোয়েল’-এর নেশা থেকে মুক্তি পেতে প্রশাসনের দ্বারস্থ এই কিশোর]

১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে একাই শত্রুপক্ষের বেশ কয়েকটি ট্যাঙ্ক ধ্বংস করেছিলেন ভারতীয় সেনার ৪ গ্রেনেডিয়ার্সের জওয়ান আবদুল হামিদ। কিন্তু প্রাণে বাঁচেননি। যুদ্ধক্ষেত্রেই দেশের জন্য শহিদ হয়েছিলেন। পরে বীরত্বের জন্য পেয়েছিলেন পরমবীর চক্র। তাঁর স্ত্রী রসলুন বিবিকে গত ৩০ আগস্ট আজমগড়ে একটি অনুষ্ঠানে সম্মানিত করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। কিন্তু ৯৫ বছরের রসলুন বিবি সংবাদসংস্থা এএনআইকে জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী  আবদুল হামিদের স্ত্রী হিসেবে যাঁকে সম্মানিত করেছেন তিনি অন্য কেউ। রসলুন বিবি বলেন, ‘আমি ওইদিন বাড়িতে ছিলাম। কোথাও যাইনি।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[হানিপ্রীত ম্যাসাজ না করে দিলে আমি মরে যাব, আর্তি ধর্ষক বাবার]

গত বুধবার আরও এক শহিদ ভারতীয় জওয়ান রাম সামুঝ যাদবের মূর্তি উন্মোচনের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন স্থানীয় সমাজবাদী পার্টির কর্মীরা। জেলা ও পার্শ্ববর্তী এলাকার শহিদ জওয়ানদের পরিবারবর্গকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদের সম্মানিত করেন খোদ অখিলেশ যাদব। সেখানেই ঘটে যায় এই অঘটন। একজন শহিদের স্ত্রীকে এভাবে অপমানিত করায় অনেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমালোচনায় মুখর হয়েছেন। কী করে একজন নেতা এমন ভুল করতে পারেন, সে প্রশ্নও উঠছে।

[বন্যার জন্য দায়ী ইঁদুর, আজব সাফাই বিহারের মন্ত্রীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.