সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপ অবস্থায় নিজের এক বছর বয়সি সন্তানকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করলেন এক ব্যক্তি। শনিবার রাতে উত্তরপ্রদেশের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বাইরিয়া এলাকার সুরেমানপুর গ্রামে ঘটেছে মর্মান্তিক হত্যাকাণ্ড। অভিযুক্ত ব্যক্তির নাম রূপেশ তিওয়ারি। ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। ধারাল অস্ত্র দিয়ে নিজের খুদে সন্তান কিনুকে কোপান তিনি। রক্তাক্ত শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। যদিও তাকে বাঁচানো যায়নি।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশকর্তা মহম্মদ ফাহিম কুরেশি জানান, শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত রুপেশকে। তাঁর স্ত্রীর নাম রিনা। তিনি অভিযোগ করেন, মদ্যপ অবস্থায় তাঁকে এবং তিন বছরের মেয়েকে মারধর করতেন স্বামী। এমনকী নিজের বাবা কমলেশ তিওয়ারিকে হেনস্তা করতেন বলে অভিযোগ। আগের দিন অত্যাচারের চোটে বাড়িছাড়া হন রিনা। রবিবার ঘরে ফিরে দেখেন, এক বছরের সন্তানকে কুপিয়েছে রুপেশ। এরপরই থানায় অভিযোগ করেন তিনি।
সর্বশেষ খবর
-
কিয়ানের হ্যাটট্রিকে স্বস্তি, দু’ম্যাচ পর জয়ে ফিরে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল মোহনবাগান
-
সতীর্থর সঙ্গে পরকীয়া! সমকামী ভাইস ক্যাপ্টেনের ‘শাস্তি’র দাবি স্ত্রীর, কী সিদ্ধান্ত নিল অজি বোর্ড?
-
‘মিথ্যে বলছে কর্নাটক নির্বাচন কমিশন’, ভোটার তালিকায় নাম বাদ পড়ায় ফুঁসছেন প্রকাশ রাজ
-
ভগ্নিপতির কাঁধে চেপে গেছিলেন ‘জনতার দরবারে’, চাকরি পেলেন পূর্ব মেদিনীপুরের প্রতিবন্ধী যুবক
-
২০২০ সালে শমীকের উপর হামলা! অভিষেক, সুমিত-সহ মোট ৭৯ জনের বিরুদ্ধে এফআইআর