সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পকেট নেই, ধুতিতে কি একজন চাষি কার্ড নিয়ে ঘুরে বেড়াবে?’
এক সাংসদের এই উক্তিতেই লুকিয়ে ছিল আগুন৷ ‘অপমান’ হজম করতে পারেননি থানের দাসাই গ্রামের প্রায় হাজার দশেক বাসিন্দা৷ ধুতি পরলে কি কার্ড ব্যবহার করা যাবে না! নাকি যাঁরা ধুতি পরা কৃষক তাঁরা কার্ড ব্যবহার করতে পারেন না? সেদিনই পণ করেছিলেন, ওই সাংসদকে জবাব দেবেন সকলে মিলে৷ দিলেনও শেষপর্যন্ত৷ ১ ডিসেম্বর থেকে সকল গ্রামবাসীই কার্ড ব্যবহার করবেন৷
এই প্রথম ভারতের কোনও গ্রামের সকল গ্রামবাসীই কার্ড হোল্ডার হলেন৷ ‘ক্যাশলেশ ইকোনমি’র যে স্বপ্ন প্রধানমন্ত্রী ফেরি করে বেড়াচ্ছেন, এ যেন তাঁর সার্থক রূপায়ণ৷ জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরোধিতা করতেই সংসদে এমন কথা বলেচিলেন এক সাংসদ৷ কিন্তু তাতে রীতিমতো অসম্মানিত বোধ করেন গ্রামের বাসিন্দারা৷ কৃষকদের হাতে কি কার্ড মানানসই নয়? এই প্রশ্নই তোলেন তাঁরা৷ আর কোনও কথা নয়, একেবারে কাজেই জবাব দেবেন ঠিক করেন৷ ফলত যে কাজটি করলেন তাঁরা তা দেশে নজির হয়ে থাকল৷ ‘ইন্ডিয়া’ আর বৃহত্তর ভারতবর্ষের ভিতর তত্বগত হাজারও ফারাক তাঁরা ঘুচিয়ে দিলেন এক লহমায়৷
স্বপ্ন পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সাভারকর স্মারক অরগানাইজেশন৷ মূলত এই সংস্থার সভাপতিই অসম্মানের কথা গ্রামবাসীদের বুঝিয়েছেন৷ বলা হল, নগদে না বলতে উৎসাহিত করেছেন বাসিন্দাদের৷ প্লাস্টিক মানির উপকারিতার কথা প্রচার করেছেন সমাজকর্মীরাও৷ সহায় ছিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পরিষেবা ও উদ্যোগও৷ এই তিন প্রয়াসের ফলশ্রুতিতেই গ্রামে সকলেই এখন কার্ড হোল্ডার৷ গ্রামে সকলেই যে কৃষক এমনটা নয়৷ অনেকেই ব্যবসার সঙ্গে যুক্ত৷ বেশ মোটা অঙ্কের টাকাই লেনদেন হয় গ্রামে৷ তার সবটাই এখন প্লাস্টিক মানিতে রূপান্তরিত হতে চলেছে৷
কে বলে গ্রাম-মফস্বলে ক্যাশলেশ ইকোনমি রূপকথা! এ গ্রামের মানুষ যেন দেখিয়ে দিলেন প্রধানমন্ত্রীর দেখা স্বপ্ন চাইলেই সত্যি করে তোলা যায়৷
সর্বশেষ খবর
-
ডায়মন্ড হারবার মডেলে নতুন বিতর্ক, তৃণমূল প্রধানের বাড়িতে মিলল পুলিশের পোশাক, গুলির খোল!
-
বুড়ো হাড়ে ভেলকি! বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে নেমেই হ্যাটট্রিক শামির, জাতীয় দলের দরজা কি খুলবে?
-
গ্রেপ্তার কলেজ স্ট্রিটের কাউন্সিলর, চাবিওয়ালা ডেকে তালা খুলে বের করল পুলিশ, ‘ডিম থেরাপি’ প্রতিবেশীদের
-
মেসি ফিট হলেও অন্য দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে, চোটে ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার, পরিবর্ত কে?
-
‘সজলের পুজোয় ঢাক বাজানো-ধুনুচি নাচের নিয়ম জানুন’, সুদীপার নিশানায় ‘মুখোশধারী’ টলিউড