Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬

শহরের পর এবার বদলে যাচ্ছে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের নামও

যোগী সরকারের কাছে পাঠানো হয়েছে লিখিত প্রস্তাব।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৯, ২০১৮, ১৩:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৯, ২০১৮, ১৩:০৬

options
link
শহরের পর এবার বদলে যাচ্ছে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের নামও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি সরকার এবং নাম বদল যেন সমার্থক শব্দে পরিণত হয়েছে। ২০১৯-এর আগে দেশের বিভিন্ন জেলা ও শহরের নাম পরিবর্তনের হিড়িক পড়ে গিয়েছে। যা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের দুই জেলা এলাহাবাদ ও ফৈজাবাদের নাম বদলে হয়ে গিয়েছে প্রয়াগরাজ এবং অযোধ্যা। এবার বদলাতে চলেছে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের নামও।

[বুলন্দশহর কাণ্ডে মধ্যরাতে গ্রেপ্তার অভিযুক্ত সেনা জওয়ান]

এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে করা হোক প্রয়াগরাজ রাজ্য বিশ্ববিদ্যালয়। শহরের নামেই হোক প্রতিষ্ঠানের নাম। এমনটাই চান বিশ্ববিদ্যালয়েরই উপাচার্য। আর তাই ইতিমধ্যেই যোগী আদিত্যনাথের সরকারের কাছে এ বিষয়ে একটি লিখিত প্রস্তাব তিনি পাঠিয়েছেন বলে খবর। রাজ্যের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা যদিও আগেই বলেছিলেন, জেলার নাম পরিবর্তিত হলে স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ের নাম বদলেরও প্রস্তাব উঠবে। তেমনটাই হল। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুলশিক্ষা দপ্তরের নাম বদলের প্রস্তাবও আসতে পারে বলে মনে করছেন উপ-মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মধ্যমগ্রামে অমিতাভ মালিকের স্মৃতিতে পার্ক, উদ্বোধনে ডাক পেলেন না বিউটি]

২০১৯ কুম্ভমেলার আগেই নাম বদলাতে চলেছে ঐতিহ্যমণ্ডিত এলাহাবাদের। দিন কয়েক আগে কুম্ভমেলার প্রস্তুতির পরিদর্শনের পর বিবৃতি দিতে গিয়ে একথা ঘোষণা করেছিলেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আখড়া পরিষদই নাম বদলের প্রস্তাব দিয়েছিল। যাতে সায় দিয়েছিলেন রাজ্যপাল রাম নায়েক। পরিষদের দাবি, ষোড়শ শতকের আগে পর্যন্ত এলাহাবাদের নাম প্রয়াগরাজই ছিল। ষোড়শ শতকে সম্রাট আকবর গঙ্গা-যমুনার মিলনস্থলে একটি দুর্গ প্রতিষ্ঠা করেন। গঙ্গা-যমুনার সঙ্গমস্থলের সেই দুর্গটির নাম ছিল ইলাহাবাদ। পরবর্তীকালে শাহজাহান পুরো শহরটিরই নাম বদলে রেখে দেন এলাহাবাদ। যদিও, কুম্ভমেলা যেখানে হত সেই জায়গাটিকে এখনও প্রয়াগ নামেই ডাকা হয়। তাই তারা চায়, গোটা এলাকারই নাম হোক প্রয়াগরাজ। এদিকে মুজফ্ফরপুরের নাম বদলে লক্ষ্মীনগর করার দাবিও তুলেছিলেন বিজেপি নেতা সংগীত সোম। তার আগে আগ্রার নাম পালটে আগ্রাওয়ান রাখার দাবিও উঠেছে বিজেপির তরফে। এবার বিশ্ববিদ্যালয়ের নাম বদলে রাজ্যপাল সবুজ সংকেত দেন কিনা, সেটাই দেখার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.