সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ওহ মাই গড’ ছবিটির কথা মনে আছে? গুজরাটের ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল৷ ভূমিকম্পে তাঁর দোকান ভেঙে পড়েছিল৷ ইনসিওরেন্স কোম্পানি পিঠ বাঁচাতে বলেছিল ‘অ্যাক্ট অফ গড’৷ তাই মন্দিরে মন্দিরে ক্ষতিপূরণ চেয়ে ভগবানের নামেই নোটিস পাঠিয়েছিলেন ওই ব্যবসায়ী৷ এবার সে ছবিকেই মনে করিয়ে দিল হরিয়ানার ফতিয়াবাদ জেলার এক পুরসভা৷ দুর্গা-শিব থেকে রাধা-কৃষ্ণের নামে সম্পত্তি কর চেয়ে পাঠানো হল নোটিস৷
আধার নম্বর দিয়ে Jio সিম তুলেছেন? আপনার সামনে চরম বিপদ!
ভগবানকে না হয় না দেখা যাক, তাঁদের মন্দির তো ঘোরতর বাস্তব৷ জমি দখল করে দাঁড়িয়ে থাকে সেগুলি৷ দেখভালের দরুন সেবায়েতদের প্রাপ্তিও মন্দ নয়৷ তাহলে সম্পত্তি করের আওতায় তারাই বা পড়বে না কেন! তাই খোদ ভগবানের নামেই পাঠানো হল সম্পত্তি কর জমা দেওয়ার নোটিস৷ কোনও কোনও ক্ষেত্রে মন্দিরের পাশাপাশি শুধু দেবতাদের নামেও নোটিস এসেছে৷ আর তাতেই ছড়িয়েছে বিভ্রান্তি৷ প্রশ্ন উঠেছে, মন্দির কর্তৃপক্ষ কর দিতে পারে৷ কিন্তু ভগবানের নামে কেন নোটিস এল৷ ভগবান কি নিজে কর জমা দেবেন!
ফলের রস কি শুধু ছেলেরা খাবে, ছোট্ট মেয়ের প্রশ্নে নাজেহাল সংস্থা
ঘটনা নজরে আসার পরেই তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছেন চেয়ারম্যান দর্শন নাগপাল৷ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে তিনি পুরো ব্যাপারটা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন৷ মন্দিরের সম্পত্তি কর ছাড় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান তিনি৷
শহিদ বাবার পদাঙ্ক অনুসরণ করেই দেশরক্ষায় আত্মবলিদান ছেলের
সর্বশেষ খবর
-
এবার ভাঙছে কংগ্রেস! ‘১০০ কোটির খেলা’য় নতুন রাজনৈতিক দলের জন্ম দেশে
-
অন্নপূর্ণার টাকা দেওয়ার টোপ ফেলে ব্যক্তিগত তথ্য হাতাচ্ছে জালিয়াতরা! ভুলেও দেবেন না এসব নথি
-
সিরিয়া সফরে ম্যাক্রোঁর হোটেলের সামনে জোড়া বিস্ফোরণ! ফরাসি প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র?
-
এবার জঙ্গিপুর পুরসভা! ‘অকেজো’ পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ১১ কাউন্সিলরের
-
৪ মাস আগে গোপনে বিয়ে সিয়া-চেতনের! তারপরই কেতনকে সরানোর ষড়যন্ত্র, পুণে কাণ্ডে নয়া মোড়