Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬

পেহলু খানকে কেউ মারেনি! অভিযুক্ত ৬ হিন্দুর বিরুদ্ধে বন্ধ তদন্ত

প্রমাণিত হয়নি কোনও অভিযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৭, ০৭:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৭, ০৭:২৮

options
link
পেহলু খানকে কেউ মারেনি! অভিযুক্ত ৬ হিন্দুর বিরুদ্ধে বন্ধ তদন্ত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বঘোষিত গো-রক্ষকদের হাতে গণপিটুনিতে খুন হওয়া পেহলু খানের হত্যাকারী বলে কাউকেই খুঁজে পাওয়া গেল না। এ বিষয়ে অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে তদন্ত বন্ধের সিদ্ধান্ত নিল রাজস্থান পুলিশ। মৃত্যুর আগে রেকর্ড করা বয়ানে পহেলু খান যে ছয় জনের নাম বলেছিলেন, তাদের মধ্যে তিনজন ছিলেন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য। কিন্তু তদন্তে তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই ছয় জনের নাম তদন্ত থেকে বাদ দিল পুলিশ।

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ‘অপারেশন ইনসানিয়ত’ শুরু করল ভারত ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজস্থানের আলোয়ারের এ ঘটনায় গোটা দেশে শোরগোল পড়েছিল। গো-রক্ষার নামে গণপিটুনির ঘটনা সেই সবে শুরু হয়েছে। যা পরে মহামারীর আকার ধারণ করে। এবং খোদ প্রধানমন্ত্রীকে এ নিয়ে বার্তা দিতে হয়। তবে আশ্চর্যজনকভাবে এই ঘটনায় তদন্ত বন্ধ করল রাজস্থান পুলিশ। পহেলু খানের মৃত্যুকালীন বয়ানে দেওয়া ছয় অভিযুক্তের বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হয়নি। বিভিন্ন প্রমাণ পাওয়া গিয়েছে যাতে বোঝা গিয়েছে ওই ছয় ব্যক্তি সেদিন ওখানে ছিলই না। অকুস্থল থেকে চার কিলোমিটার দূরেই রয়েছে একটি গো-শালা। সেখানকার মালিকের বয়ান অনুযায়ী অভিযুক্তরা সেখানেই ছিল। এছাড়া তদন্তকারী অফিসারদের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, অভিযুক্তদের কল রেকর্ডও প্রমাণ দিচ্ছে যে তারা ঘটনাস্থলে ছিল না। এরপরই ওই ছয় জনের বিরুদ্ধে তদন্ত বন্ধের সিদ্ধান্ত নেয় পুলিশ।

দেবদেবীর অশ্লীল ছবি পোস্ট হোয়াটসঅ্যাপে, অ্যাডমিনকে নিয়ে পুলিশ কী করল জানেন? ]

স্বভাবতই এ খবরে ক্রুদ্ধ পহেলু খানের পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, ওই ছয়জনই উপস্থিত ছিলেন। রাজনৈতিক চাপে পড়ে পুলিশ এই তদন্ত ধামাচাপা দিচ্ছে পুলিশ। ঘটনার সময় একে অপরের নাম ধরে তারা ডেকেওছিল। কেন তাদের ছেড়ে দেওয়া হল, এর কোনও সন্তোষজনক ব্যাখ্যা নেই। তবে বাকি অভিযুক্তদের বিরুদ্ধে অবশ্য তদন্ত চলবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.