Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

রাখিবন্ধনেও ছোঁয়া স্বচ্ছ ভারতের, বোনদের জন্য ভাইদের উপহার শৌচালয়

নজির গড়ল আমেঠি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০১৭, ১৫:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০১৭, ১৫:৪৪

options
link
রাখিবন্ধনেও ছোঁয়া স্বচ্ছ ভারতের, বোনদের জন্য ভাইদের উপহার শৌচালয় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রাখির উপহার এর থেকে ভালো বোধহয় আর কিছু হতে পারে না। উত্তরপ্রদেশের আমেঠিতে ভাইরা এবার রাখিতে তাঁদের বোনদের যা উপহার দিতে চলেছেন, তা নিঃসন্দেহে নজির গড়বে গোটা দেশে। এ বছর উপহার হিসেবে বোনদের তাঁরা শৌচালয় বানিয়ে দেবেন। আক্ষরিক অর্থেই  বোনের সম্মান রক্ষা করতে এই সিদ্ধান্ত তাঁদের।

ecosan-india1_1494501366_725x725

Advertisement

শৌচালয় বানিয়ে দেওয়ার ঘটনা সামনে আসার পরই আলোড়ন পড়ে যায় সারা দেশে। স্বচ্ছ ভারত অভিযানের নজির নানা ভাবে সংবাদের শিরোনামে উঠে এসেছে। পরিচ্ছন্ন দেশ, সমাজ গড়তে শৌচালয় নির্মাণের ওপর জোর দিয়েছে কেন্দ্রও। বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সেখানে নিজেদের উদ্যোগে শৌচালয় বানানোর এই সিদ্ধান্তে রীতিমতো বিস্মিত সাধারণ মানুষ। তবে উদ্যোগের প্রশংসা করেছেন সবাই। আমেঠির জেলা স্বচ্ছতা সমিতির তরফ থেকে রাজ্য জুড়ে প্রকাশ্য স্থানে শৌচকর্ম বন্ধ করতে এক প্রকল্প নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্বাস্থ্যবিধি সম্পর্কেও সচেতনতা ছড়ানো হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। প্রকল্পটির নাম ‘অনোখি আমেঠি কা অনোখি ভাই’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

toilet-l_1494501400_725x725

আমেঠির মুখ্য উন্নয়ন আধিকারিক অপূর্বা দুবে জানান, এই মিশনের আওতায় জেলার বিভিন্ন ব্লকের ৮৫৪ জন তাঁদের নাম নথিভুক্ত করেছেন৷ এই ভাইয়েরা নিজেদের টাকায় বোনেদের জন্য শৌচালয় নির্মাণ করতে চান। আর রাখির দিন সেই বিশেষ উপহার বোনেদের হাতে তুলে দেবেন তাঁরা৷ অংশগ্রহণকারীদের জন্য বিশেষ পুরস্কারও থাকছে৷ লাকি ড্রয়ের মাধ্যমে তিনজনকে বেছে নেওয়া হবে৷ তাঁদের হাতে তুলে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা ও একটি মোবাইল ফোন। অবশ্য শৌচালয়গুলির মান খতিয়ে দেখবেন প্রশাসনিক আধিকারিকরা। তারপরই পুরস্কারপ্রাপকদের তালিকা তৈরি হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.