সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখির উপহার এর থেকে ভালো বোধহয় আর কিছু হতে পারে না। উত্তরপ্রদেশের আমেঠিতে ভাইরা এবার রাখিতে তাঁদের বোনদের যা উপহার দিতে চলেছেন, তা নিঃসন্দেহে নজির গড়বে গোটা দেশে। এ বছর উপহার হিসেবে বোনদের তাঁরা শৌচালয় বানিয়ে দেবেন। আক্ষরিক অর্থেই বোনের সম্মান রক্ষা করতে এই সিদ্ধান্ত তাঁদের।

শৌচালয় বানিয়ে দেওয়ার ঘটনা সামনে আসার পরই আলোড়ন পড়ে যায় সারা দেশে। স্বচ্ছ ভারত অভিযানের নজির নানা ভাবে সংবাদের শিরোনামে উঠে এসেছে। পরিচ্ছন্ন দেশ, সমাজ গড়তে শৌচালয় নির্মাণের ওপর জোর দিয়েছে কেন্দ্রও। বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সেখানে নিজেদের উদ্যোগে শৌচালয় বানানোর এই সিদ্ধান্তে রীতিমতো বিস্মিত সাধারণ মানুষ। তবে উদ্যোগের প্রশংসা করেছেন সবাই। আমেঠির জেলা স্বচ্ছতা সমিতির তরফ থেকে রাজ্য জুড়ে প্রকাশ্য স্থানে শৌচকর্ম বন্ধ করতে এক প্রকল্প নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্বাস্থ্যবিধি সম্পর্কেও সচেতনতা ছড়ানো হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। প্রকল্পটির নাম ‘অনোখি আমেঠি কা অনোখি ভাই’।

আমেঠির মুখ্য উন্নয়ন আধিকারিক অপূর্বা দুবে জানান, এই মিশনের আওতায় জেলার বিভিন্ন ব্লকের ৮৫৪ জন তাঁদের নাম নথিভুক্ত করেছেন৷ এই ভাইয়েরা নিজেদের টাকায় বোনেদের জন্য শৌচালয় নির্মাণ করতে চান। আর রাখির দিন সেই বিশেষ উপহার বোনেদের হাতে তুলে দেবেন তাঁরা৷ অংশগ্রহণকারীদের জন্য বিশেষ পুরস্কারও থাকছে৷ লাকি ড্রয়ের মাধ্যমে তিনজনকে বেছে নেওয়া হবে৷ তাঁদের হাতে তুলে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা ও একটি মোবাইল ফোন। অবশ্য শৌচালয়গুলির মান খতিয়ে দেখবেন প্রশাসনিক আধিকারিকরা। তারপরই পুরস্কারপ্রাপকদের তালিকা তৈরি হবে।
সর্বশেষ খবর
-
সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে মোদিকে ‘ব্যর্থ রাষ্ট্রনায়ক’ তোপ দীপিকার! ভাইরাল পোস্টে বিতর্ক
-
‘ভালো নেই’, অনশন মঞ্চ থেকে বার্তা সোনমের, দেখা করবেন কেজরি, কী জানালেন ‘র্যাঞ্চো’র স্ত্রী?
-
বঙ্গ পর্যটনে জুড়ছে পুরুলিয়ার সবুজ সেঁওয়াতি পাহাড়! জঙ্গল ঘেরা এই জনপদে জানেন কী আছে?
-
রথের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, সাতসকালে মায়াপুরে গোমাতার পুজো সস্ত্রীক দিলীপের
-
রথে দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা লরির, মৃত ৪