সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বহুজন সমাজবাদী পার্টি প্রেসিডেন্ট মায়াবতীকে লক্ষ্য করে তীব্র আক্রমণ শানালেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ৷ শনিবার শাহজাহানপুরে পরিবর্তন র্যালি থেকে মমতা-মায়াবতীকে নিশানা করেন শাহ৷ মায়াবতীকে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ বলে উল্লেখ করেন বিজেপি প্রেসিডেন্ট৷ নোট বাতিলের বিরুদ্ধে সওয়াল করায় এদিন বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে এতটা আক্রমণাত্মক শোনাল অমিতকে, মত রাজনৈতিক মহলের৷ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে অমিত শাহ বলেন, “নোট বাতিলে যেন রাতারাতি ১০ বছর বয়স বেড়েছে মমতার৷”
উত্তরপ্রদেশের সভা থেকে মায়াবতীর বিরুদ্ধে অমিত শাহ এদিন বলেন, “সংখ্যাগরিষ্ঠতা পেয়ে উত্তরপ্রদেশে পাঁচ বছর শাসন করেছেন আপনি৷ আপনার রিপোর্ট কার্ড দেখান মানুষকে৷ নোট বাতিলের বিরুদ্ধাচরণ করে মানুষকে বিভ্রান্ত করবেন না৷” উত্তরপ্রদেশ গোটা দেশের তুলনায় পিছিয়ে পড়েছে এসপি ও বিএসপি-র জন্য, তোপ অমিতের৷ কাকা-ভাইপো (শিবপাল-অখিলেশ) ও পিসি-ভাইপোর (মায়াবতী-অখিলেশ) মধ্যে স্বার্থের তুমুল সংঘাতই উত্তরপ্রদেশকে এগোতে দিচ্ছে না বলে এদিন অভিযোগ করেছেন বিজেপি সভাপতি৷ নোট বাতিল নিয়ে বিরোধীরা শীতকালীন অধিবেশন পন্ড করে দিয়েছে বলেও দাবি করেন শাহ৷ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেই মোদি নোট বাতিলের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ একা মায়াবতী নন, এদিন অমিত শাহের নিশানা থেকে বাদ যাননি কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীও৷ বিজেপির বিরুদ্ধে রাহুলকে কোনও অভিযোগ না আনার পরামর্শ দিয়েছেন শাহ৷ ব্যঙ্গ করে বলেন, “রাহুলবাবা আপনি আমাদের বিরুদ্ধে কোনও আঙুল তুলবেন না! আপনি প্রশ্ন করতে শুরু করলেই গন্ডগোল করে বসেন৷”
সর্বশেষ খবর
-
রক্ষকই ভক্ষক! সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার এএসআই
-
অন্নপূর্ণায় বাড়ছে বরাদ্দ! ‘এই টাকায় হচ্ছে না’, প্রতিশ্রুতি পূরণে বড় ঘোষণা শুভেন্দুর
-
কিছু মায়া রয়ে গেল… কীভাবে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করে আত্মা, কী বলছে শাস্ত্র?
-
‘ফোন করলেই ধরে’, ইংরেজ ব্যাটারকে দাদার মতো আগলে রেখেছেন ‘লন্ডনবাসী’ বিরাট!
-
‘মুসলিম ন্যাটো’য় কেন যোগ দিচ্ছে না মিশর! আফ্রিকার বুকে কোন খেলা খেলছে ভারত?