সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্মা আর নেই৷ তার বদলে এআইএডিএমকে-র হাল ধরেছেন চিনাম্মা৷ জয়ললিতার মৃত্যুর পর তাঁর সাম্রাজ্য যে তাঁর ঘনিষ্ঠ শশীকলা নটরাজনই সামলাবেন, তা আশাতীতই ছিল৷ খুব স্বাভাবিকভাবেই তাই শশীকলা যে জয়ললিতার বিধানসভাকেন্দ্র আরকে নগর থেকে লড়বেন সেটাই স্বাভাবিক ছিল৷ অন্তত চেন্নাইয়ের মানুষ তাই চাইবেন, সেটাই স্বাভাবিক৷ কিন্তু না৷ তেমনটা নয়৷ জয়ললিতার জয়গা শশিকলা নেবেন এটা চাইছেন না খোদ আরকে নগর বিধানসভা কেন্দ্রের মানুষজন৷
সূত্রের খবর, দলীয় কর্মীরা বিশেষত চাইছেন না শশীকলা আরকে নগর থেকে নির্বাচনে লড়ুক৷ এমনকি আম্মার মৃত্যুর ঠিক ৩০ দিনের মাথায়, বৃহস্পতিবার তাঁকে শ্রদ্ধা জানাতে একটা মৌন মিছিলও করেন তাঁরা৷ আর সেখানেই নাকি শশীকলা যাতে আরকে নগর থেকে প্রতিদ্বন্দ্বীতা না করেন সেই প্রতিবাদ জানানো হয়৷
প্রসঙ্গত, মিছিলে অংশগ্রহণকারী এক বৃদ্ধা জানান, তাঁরা এখনও আম্মার জন্যই এখানে এসেছেন৷ এমনকি তানি স্পষ্ট জানান, যে তাঁরা চিনাম্মাকে ভোট দেবেন না৷ এমনকি শশীকলা নন, আম্মার স্মৃতিকে আরও কিছুটা সমর্থন করতে জয়ললিতার ভাইঝি দীপা জয়াকুমার যাতে আরকে নগর থেকে লড়েন সেই অনুরোধ এসেছে৷ এমনকি আরকে নগরের বদলে শশীকলা নটরাজন যাতে মাদুরাই থেকে প্রতিদ্বন্দ্বীতা করেন, সেই আবেদনও এসেছে৷
তবে এআইএডিএমকের অবশ্য অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে বিরোধী দল ডিএমকের তরফে সাধারণ মানুষকে এই উস্কানিমূলক প্ররোচনা দেওয়া হচ্ছে৷
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে