Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬
Amul milk

ভোট মিটতেই দুধের দাম বাড়াল আমূল, প্রতি লিটারে বাড়ল কত?

রবিবার নিজেদের নয়া দামের তালিকা প্রকাশ্যে আনল এই সংস্থা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৪, ০০:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৪, ০০:০১

options
link
ভোট মিটতেই দুধের দাম বাড়াল আমূল, প্রতি লিটারে বাড়ল কত? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে আরও একবার দুধের দাম বাড়াল আমূল। লোকসভা ভোট মিটতেই নিজেদের নয়া দামের তালিকা প্রকাশ্যে আনল এই সংস্থা।

রবিবার গুজরাটের এই সংস্থার তরফে জানানো হয়েছে, সোমবার অর্থাৎ ৩ জুন থেকেই গোটা দেশে নতুন দাম লাগু হয়ে যাবে। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, প্রতি ৫০০ মিলিলিটার দুধের দাম বাড়ছে ১ টাকা। লিটারপিছু আমূল দুধের দাম বাড়বে ২ টাকা করে। আমূল (Amul) গোল্ড, আমূল শক্তি, আমূল টি স্পেশাল মিল্ক-সহ সব ধরনের ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই নতুন মূল্য প্রযোজ্য হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: এক্সিট পোল বলছে শূন্য, নিজেদের জয় নিয়ে কতটা আশাবাদী বাম প্রার্থীরা?]

নতুন দাম চালু হওয়ার পর থেকে প্রতি লিটার আমূল দুধ কিনতে খরচ হবে ৬৬ টাকা। ৫০০ এমএল পাওয়া যাবে ৩২ টাকায়। এদিকে আমূল টি স্পেশালের এক লিটারের প্যাকেটের দাম হবে ৬৪ টাকা। আমূল শক্তির প্রতি লিটার ৬০ থেকে বেড়ে হচ্ছে ৬২ টাকা। তবে শুধুই দুধের মূল্য় নয়, আমূল দইয়ের দামও বাড়ছে বলে জানানো হয়েছে।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে দুধের প্রতি লিটারে ২টাকা করে দাম বাড়িয়েছিল আমূল। বছর দেড়েক পর আবারও মূল্যবৃদ্ধি ঘটল। স্বাভাবিক ভাবেই এমন ঘোষণায় মধ্যবিত্তের কপালের চিন্তার ভাঁজ আরও গভীর হল।

[আরও পড়ুন: ‘প্রশ্নটা অনেকবার শুনেছি, এবার উত্তর দিচ্ছি’, রোহিতদের কোচ হওয়া নিয়ে মুখ খুললেন গম্ভীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.