সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে সিদ্ধান্ত কার্যকরী করতে চলেছে গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। আমূল ব্র্যান্ডের অধীনে যে সব দুধ তারা বিক্রি করে, তার সবকটাই প্রতি লিটার পিছু দাম বাড়তে চলেছে।
সংস্থা জানিয়েছে, এবার থেকে প্রতি লিটার পিছু দুধের দাম বাড়তে চলেছে ২ টাকা করে। আমূল গোল্ড, আমূল শক্তি, আমূল স্লিম অ্যান্ড ট্রিম, আমূল তাজা, আমূল টি স্পেশ্যাল এবং আমূল কাউ মিল্ক- এই সবকটিরই দাম বাড়বে।
জানা গিয়েছে শনিবার থেকে এই বর্ধিত দাম কার্যকর হবে রাজধানী দিল্লিতে। রবিবার থেকে দাম বাড়বে গুজরাতে। এ ছাড়া কলকাতা, চেন্নাই, উত্তর প্রদেশ, মুম্বই এবং দেশের অন্যত্র বর্ধিত দাম কার্যকর করা হবে আগামী আট-দশ দিনের মধ্যেই।
সংস্থার তরফে ম্যানেজিং ডিরেক্টর আর এস সোধি জানিয়েছেন, টানা ২৪ মাসের পর তাঁরা দুধের দাম বাড়ালেন। কেন না, গবাদি পশু প্রতিপালনের খরচ বাড়ছে। তার জন্য আগে যে দামে তাঁরা গোয়ালাদের কাছ থেকে দুধ কিনতেন, সেটার হারও বাড়াতে হয়েছে। তার ফলে দাম এক রাখলে প্যাকেটিং এবং অন্যান্য গুণগত ক্ষেত্রে সমস্যার মুখে পড়বে আমূল। তাই বাধ্য হয়েই তাঁরা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তবে, পরিসংখ্যান কিন্তু বলছে অন্য কথা। ২০০৬ সালের পর এই নিয়ে ২১ বার দুধের দাম বাড়ানো হল গুজরাতে।
সঙ্গত কারণেই মাথা চাড়া দিচ্ছে প্রশ্নরা- দুধের মতো সুষম এবং অপরিহার্য পানীয় থেকেও কি ভবিষ্যতে বঞ্চিত হবেন ভারতের দরিদ্র মানুষ?
সর্বশেষ খবর
-
বামনেতাদের সঙ্গে ছবি! শেয়ার ট্রেডিংয়ের নামে ৮০ কোটির ‘প্রতারণা’ করে পলাতক হাওড়ার যুবক
-
গুরুতর অসুস্থ জেপি নাড্ডা, ভর্তি দিল্লির এইমসে! কী হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর?
-
তেরঙ্গায় বাড়ি সাজানোর প্ল্যান? এই ৬ বিষয় খেয়াল না রাখলে হতে পারে বড়সড় ভুল
-
ডিসট্যান্স কোর্সের দরজা বন্ধ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে! কারণ হিসেবে কী জানাল ইউজিসি?
-
‘মৌলালি থেকে শিয়ালদহ, সজল উচিত শিক্ষা দিয়েছিল’, ‘দেশদ্রোহী’দের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর