সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Corona) দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয়েছে টিকার হাহাকার। কিন্তু এর মধ্যেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। জানা গিয়েছে, রাজ্যগুলিকে যে পরিমাণ টিকার (Corona Vaccine) ডোজ দেওয়া হয়েছিল, তার প্রায় ২৩ শতাংশ নষ্ট হয়েছে। তথ্য জানার অধিকারে এক আবেদনের ভিত্তিতে এই পরিসংখ্যান সামনে এসেছে।
টিকা দেওয়া শুরু হওয়ার পর থেকে ১১ এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্যে জানা গিয়েছে মোট ৪৪ লক্ষ ডোজ নষ্ট হয়েছে। মোটের উপর যা ২৩ শতাংশ। আর যে রাজ্যগুলিতে সব থেকে বেশি টিকা নষ্ট হয়েছে সেগুলি হল তামিলনাড়ু (১২.১০%), হরিয়ানা (৯.৭৪%), পাঞ্জাব (৮.১২%), মণিপুর (৭.৮%) এবং তেলেঙ্গানা (৭.৫৫%)।
আর সব থেকে কম ডোজ যে রাজ্যগুলিতে নষ্ট হয়েছে সেগুলি হল কেরল, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, মিজোরাম, গোয়া, দমন দিউ, আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ। ১১ এপ্রিল পর্যন্ত ১০ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে ওই তথ্য জানার অধিকারে।
এদিকে করোনা চিকিৎসায় রেমডিসিভিরের ব্যবহার হু (WHO) নিষিদ্ধ করলেও তা দীর্ঘদিন ধরে এই মারণ রোগের চিকিৎসায় ব্যবহার হচ্ছে। তাই দিকে দিকে এখনও চাহিদা রয়েছে রেমডিসিভিরের। এই সুযোগে শুরু হয়ে গিয়েছে কালো বাজারিও। শুধু তাই নয় রেমডিসিভিরের ভায়ালে জল ভরেও বিক্রি করার অভিযোগ সামনে এসেছে মাইসুরুতে।
[আরও পড়ুন: টলিপাড়ায় ফের করোনার থাবা, আক্রান্ত সুপারস্টার জিৎ]
মাইসুরুর জেএসএস হাসপাতালের এক নার্সকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ফাঁকা ভায়াল জোগাড় করে ভিতরে স্যালাইন এবং কোনও একটি অ্যান্টিবায়োটিক ভরে বিক্রি করার অভিযোগ উঠেছে। এই কাজ নাকি ২০২০ সাল থেকে করে আসছে সেই নার্স। এই কালোবাজারি চক্রের পাণ্ডাও নাকি সে। তাঁর সাগরেদদেরও গ্রেপ্তার করেছে পুলিশ। খতিয়ে দেখছে এমন নকল ভায়াল কতগুলি বিক্রি করা হয়েছে। এবং কোথায় কোথায় তা গিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছে।
[আরও পড়ুন: চিনা মাঞ্জায় গলা এফোঁড় ওফোঁড়! PPE কিট পরেই অস্ত্রোপচার করে রোগীর প্রাণ বাঁচালেন ডাক্তাররা]
সর্বশেষ খবর
-
অভয়া কাণ্ডে নির্মল ঘোষের গ্রেপ্তারিতে উৎসব পানিহাটিতে! ঢোল বাজিয়ে নাচ, চলল মিষ্টিমুখ
-
চুলে ঢাকা স্তনযুগল! আলো-আঁধারিতে অঙ্কিতার পরনে শুধুই অন্তর্বাস, নেটভুবনে ঝড়
-
হাতির হানায় মানুষের প্রাণহানি শূন্য! বন্যপ্রাণ সংঘাত এড়াতে দেশের ‘মডেল’ বাঁকুড়া
-
কারিপাতায় চুল হবে পুষ্ট ও মজবুত, মাথায় মাখার আগে শুধু মিশিয়ে নিন এই ৫ রকম তেলে
-
হাই কোর্টে অস্বস্তি বাড়ল টুলুর! ‘পাথরসম্রাটে’র মামলা ফিরিয়ে দিলেন বিচারপতি কৌশিক চন্দ