Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Andhra Pradesh

মন্দিরে যাওয়ার ছুঁতো, হোয়াটসঅ্যাপে প্রেমিককে লোকেশন পাঠিয়ে পথের কাঁটা স্বামীকে ‘খুন’ স্ত্রীর

রমেশের মা থানায় নিখোঁজ ডায়েরি করলে ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপরই পুলিশের হাতে আসে বেশ কিছু সিসিটিভি ফুটেজ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৬:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৬:৪৭

options
link
মন্দিরে যাওয়ার ছুঁতো, হোয়াটসঅ্যাপে প্রেমিককে লোকেশন পাঠিয়ে পথের কাঁটা স্বামীকে ‘খুন’ স্ত্রীর zoom
ছবি: সংগৃহীত।
Advertisement

মন্দিরে যাওয়ার নাম করে নির্জন রাস্তায় নিয়ে যান স্বামীকে। আগে থেকেই বলা ছিল প্রেমিককে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ লোকেশন শেয়ার করেন তরুণী। এরপর পরিকল্পনা মতো ধারাল অস্ত্রে কুপিয়ে প্রেমিক ও তাঁর সঙ্গীরা খুন করেন যুবককে। পরকীয়ার জেরে এই ভয়ংকর হত্যাকাণ্ড ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায়।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি ২৩ বছরে রমেশ তামিলনাড়ুর কৃষ্ণাগিরি জেলার বাসিন্দা। পেশায় একটি বেসরকারি সংস্থার কর্মী। বছর দুই আগে শান্তিপুরমের ১৯ বছরের তরুণী হাসিনিকে বিয়ে করেন তিনি। তাঁদের এক শিশুকন্য়াও রয়েছে। তদন্তকারীরা জানাচ্ছেন, রমেশকে বিয়ে করলেও ছোটবেলার বন্ধু ২০ বছরের যুগন্ধরের সঙ্গে বিয়ের পরেও সম্পর্কে ছিলেন হিসিনির। বিয়ের পর থেকেই তাঁরা রমেশকে খুনের ছক কষছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শেষ পর্যন্ত মঙ্গলবার গুডুপাল্লে মন্ডলের মালাপ্পা কোন্ডার শ্রী মালেশ্বরা স্বামী মন্দিরে যাওয়ার পরিকল্পনা করেন হাসিনি। আগে থেকেই বিষয়টি জানানো ছিল যুগন্ধরকে। স্ত্রী-কন্যাকে নিয়ে বাইকে করে মন্দিরের উদ্দেশে যাত্রা করেন রমেশ। মাঝপথে একটি নির্জন জায়গায় ইচ্ছাকৃত হাতের ব্যাগ ফেলে দেন হিসিনি। এর জন্য বাইক দাঁড় করাতেই জঙ্গল থেকে বেরিয়ে আসে প্রেমিক ও তাঁর সঙ্গীরা। প্রাণ বাঁচাতে জঙ্গল ছুটে পালান রমেশ। অভিযোগ, প্রায় ১০০ মিটার তাড়া করে তাঁকে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যা করেন যুগন্ধর!

রমেশের মা থানায় নিখোঁজ ডায়েরি করলে ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপরই পুলিশের হাতে আসে বেশ কিছু সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা গিয়েছে, একটি বাইকে রমেশ, স্ত্রী ও সন্তান। অন্য ফুটেজে দেখা গিয়েছে, অভিযুক্তদের বাইকে হাসিনি। এরপর মোবাইল ফোনের লোকেশন দেখে রমেশের দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে হিসিনি, যুগন্ধর এবং তাঁর দুই সঙ্গীকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.