সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দের ঝগড়ায় প্রাণ গেল এক একরত্তি শিশুর৷ শিশুটির মা এবং দাদুর মধ্যে চলছিল সাংসারিক ঝগড়া৷ সামনে খেলা করছিল শিশুটি৷ বিবাদ এমন জায়গায় পৌঁছয় যে, নাতিকে তুলে নিয়ে সাত তলার বারান্দা থেকে ছুড়ে ফেলে দেন ওই বৃদ্ধ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে৷
পুত্রবধু ভাল করে দেখভাল করছে না তাই সারছে না শরীরের ব্যাধি৷ সন্দেহই আস্তে আস্তে মানসিক অবসাদ হয়ে দাঁড়ায় মুম্বইয়ের বাসিন্দা নিভ্রুতি খারাচের৷ মানসিক অবসাদের কারণে খিটখিটে হয়ে গিয়েছিলেন তিনি৷ ইদানিং যেকোনও ব্যাপারেই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তেন ওই বৃদ্ধ৷ রবিবারও পুত্রবধুর সঙ্গে বেধে যায় তাঁর ঝগড়া৷ কেন খাবার দিতে দেরি হয়েছে এই নিয়ে ঝগড়া শুরু হয়৷ তারপর বিবাদ চরমে পৌঁছয় সম্পত্তি নিয়ে৷ সামনেই খেলা করছিল বছর তিনেকের ছোট্ট ছেলেটি৷ রাগে অন্ধ হয়ে মা-কে ‘শিক্ষা’ দিতে ছেলেটিকেই সাত তলার বারান্দা থেকে ছুড়ে ফেলে দেন ওই ব্যক্তি৷ আচমকা এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন শিশুটির মা৷ শিশুটিকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ অভিযুক্ত নিভ্রুতি খারাচের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে মুম্বই পুলিশ৷ আগামী ২ জুন পর্যন্ত তাঁর পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক