সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ওলার পাহাড় প্রমাণ বিলের শিকার সাধারণ যাত্রী৷ এবারে বিল-বিভ্রাটের জেরে নাজেহাল হতে হল মুম্বইয়ের ব্যবসায়ী কমল ভাটিয়াকে৷ ওলায় চেপে মুম্বই থেকে পুনে রাউন্ড ট্রিপে গিয়েছিলেন কমল৷ ট্রিপ শেষে হাতে বিল পেলেন ৮৩ হাজার ৩৯৫ টাকা৷
মুম্বইয়ের ঘাটকোপারে থাকেন কমল৷ রবিবার ওলা বুক করে পুনে গিয়েছিলেন এক বিয়েবাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে৷ ফিরে হাতে বিল পেয়েই চমকে ওঠেন তিনি৷ ৮৩,৩৯৫ টাকার এই বিল তাঁকে চার্জ করা হয় ৫০০ কিলোমিটার বেগে ১৪ ঘণ্টায় ৭ হাজার কিলোমিটার পথ অতিক্রম করার জন্য৷ যা বাস্তবে প্রায় অসম্ভব৷
অভিযোগ, এই বিষয়ে ওলা চালককে জানানো হলে কমলের সঙ্গে তর্ক জুড়ে দেন তিনি৷ বাধ্য হয়ে কল সেন্টারে ফোন করেন মুম্বইয়ের ব্যবসায়ী৷ সেখানেও প্রায় আধঘণ্টা ধরে কথা কাটাকাটি হয়৷ শেষে ওলার তরফে ভুল স্বীকার করা হয় এবং তাঁকে একটি নতুন বিল দেওয়া হয়৷ নতুন বিল অনুযায়ী ৩৪৭ কিলোমিটার পথ যাওয়ার জন্য কমলকে ৪,০৮৮ টাকা দিতে হয়৷ ওলা চালককে ১০০ টাকা বকশিসও দেন তিনি৷
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ৪৫০ কিলোমিটার রাস্তার জন্য ৯,১৫,৮৮৭ টাকা বিল দেওয়া হয়েছিল হায়দরাবাদের বাসিন্দা রথিশ শেখরকে৷ ওলা চালক সুনীলই তখন ওলা সাপোর্ট স্টাফকে ফোন করেছিলেন৷ বেসরকারি গাড়ি সংস্থাটি নতুন বিল পাঠায়৷ রথিশবাবুর আসল বিল হয়েছিল ৪,৮১২ টাকা৷ গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেয় সংস্থা৷
সর্বশেষ খবর
-
চোট-আঘাতে মিনি হাসপাতাল টিম ইন্ডিয়া! ‘দোষ’ কার? অবশেষে মুখ খুললেন ভিভিএস লক্ষ্মণ
-
মাঠ ছেড়ে সোজা হাইওয়েতে ফুটবল, বল বাঁচাতে গিয়ে দুই গাড়ির সংঘর্ষ! তারপর?
-
ভয় দেখিয়ে অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার বর্ষীয়ান পরিচালক
-
বাঘের মুখে প্লাস্টিক থেকে থার্মোকলের দূষণে জেরবার ম্যানগ্রোভ, শিরে সংক্রান্তি সুন্দরবনের!
-
শিয়রে শুল্কের খাঁড়া, অশনি সংকেতের মাঝেই মোদিকে ফোন ট্রাম্পের ডেপুটি ভ্যান্সের