সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জঙ্গি হামলায় কাঁপল জম্মু ও কাশ্মীর। জেহাদিদের ফাঁদে সেনার কনভয়! ঘটনাস্থল আবার সেই পুঞ্চ। শুক্রবার সন্ধ্যায় হামলা চালানো হয় সেনার গাড়িগুলোতে। নিকটবর্তী পাহাড় থেকে হামলা ওৎ পেতে থাকা গুলি জঙ্গিরা। পালটা গুলি চালান জওয়ানরাও।
শেষ পাওয়া খবর মোতাবেক, এদিন জঙ্গিদের হামলার জবাব দিতে পালটা আক্রমণ করেন জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই। কিন্তু জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জেহাদিদের খুঁজতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে কাশ্মীরে রয়েছেন নর্দান কমান্ডের জিওসি-ইন-সি লেফটেনেন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী-সহ একাধিক শীর্ষ সেনাকর্তারা । জঙ্গি হামলা প্রতিহত করার জন্য কৌশলী আলোচনার জন্য তাঁরা সেখানে রয়েছেন।
[আরও পড়ুন: ‘রামমন্দির বিধির লিখন, আমি সারথী মাত্র’, বলছেন আগে ডাক না পাওয়া আডবাণী]
উল্লেখ্য, আজকের ঘটনায় ফিরে এসেছে পুঞ্চের স্মৃতি। গত বছর বড়দিনের আগে পুলওয়ামার কায়দায় জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুঞ্চ জেলার সুরনকোট মহকুমার দেরা কি গালির কাছে জঙ্গিরা সেনা গাড়িতে হামলা চালায়। জঙ্গিরা স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। সংঘর্ষে শহিদ হন পাঁচ জওয়ান। আহত হন দুজন।
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিল জম্মু-কাশ্মীরের পুলওয়ামা। পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের হামলায় প্রাণ হারান ৪০ জন সেনা। বলে রাখা ভালো, কয়েকদিন আগেই এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল, নিয়ন্ত্রণরেখা বরাবর টেরর লঞ্চপ্যাডগুলোকে সক্রিয় করেছে পাক সেনা। সেখান থেকে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে।
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?