Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

কুলারের হাওয়া কার দিকে, বচসায় বাবা-ছেলেকে গুলি করে খুন

ঘটনায় গ্রেপ্তার এক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০১৭, ০৩:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০১৭, ০৩:২৩

options
link
কুলারের হাওয়া কার দিকে, বচসায় বাবা-ছেলেকে গুলি করে খুন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ার কুলার কার দিকে থাকবে? এই নিয়ে দু’দলের মধ্যে বচসা ভয়ঙ্কর রূপ নিল দিল্লির নজফগড় এলাকায়। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল ৫৭ বছরের ধাবামালিক শ্যাম এবং তাঁর ২৬ বছরের ছেলে ময়ঙ্কের। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।

[রাজ্যে হিন্দি বর্জনে অনড় সিদ্দারামাইয়া, কেন্দ্রকে চিঠি কর্নাটকের মুখ্যমন্ত্রীর]

Advertisement

নজফগড়ের রাস্তার পাশেই ধাবা চালাতেন শ্যাম। রাতের দিকে সেখানে খেতে আসেন পথচলতি মানুষ। জানা গিয়েছে, এদিন একটি টেবিলে খাবার পরিবেশন করতে গিয়েছিলেন ময়ঙ্ক। টেবিলে বসে থাকা যুবকের দল এয়ার কুলার নিজেদের দিকে ঘোরানোর জন্য ময়ঙ্ককে নির্দেশ দেয়। সেই সময়ই অন্য একটি টেবিলে বসে থাকা আরেক দল যুবক কুলার তাঁদের দিকে ঘুরিয়ে রাখতে বলে। ঝামেলা এড়াতে ময়ঙ্ক তাঁর কর্মীদের নির্দেশ দেন কুলারটি এমন জায়গায় রাখতে যেখান থেকে দুই দলই ঠান্ডা হাওয়া পাবে। কিন্তু এতেও দুু’পক্ষের ঘোর আপত্তি ছিল। এ নিয়ে ময়ঙ্কের সঙ্গেই বচসা বেধে যায় উভয় পক্ষের।  অভিযোগ এই বচসার মধ্যেই একজন হঠাৎ পকেট থেকে পিস্তল বার করে গুলি চালিয়ে দেয়। গুলি গিয়ে লাগে ময়ঙ্কের গায়ে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হন ময়ঙ্কের বাবা শ্যাম।  অভিযুক্তকে ধরার চেষ্টা করেন তিনি। পালাতে গিয়ে তাঁকে লক্ষ্য করেও গুলি চালায় দুষ্কৃতী। প্রায় সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়ঙ্ক ও তাঁর বাবাকে। সেখানে দু’জনকেই মৃত বলে ঘোষণা করা হয়।

[ফেসবুকে দামি গাড়ি, গয়নার ছবি পোস্ট করেছেন? সর্বনাশ!]

বাবা ও ছেলেকে খুন করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম করিম খান। খুন ও খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। আরও কে কে এই ঘটনার সঙ্গে জড়িত, তাও জানা চেষ্টা করছে পুলিশ। খাবারের দোকানে এই রক্তপাতের ঘটনায়  এলাকায় বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

[জাল ডাক্তার রুখতে নতুন লোগো আনল IMA]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.