Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

পাঞ্জাবে জেলে ঢুকে খলিস্তানি নেতাকে ছাড়াল বন্দুকধারীরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরাপত্তা ভেঙে পাঞ্জাবের নভা জেলে ঢুকে খালিস্তানি নেতাকে ছাড়িয়ে নিয়ে গেল ১০ বন্দুকধারী৷ ঘটনায় গোটা রাজ্যজুড়ে জারি হয়েছে কড়া সতর্কতা৷ ২০১৪ সালে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল হরমিন্দর সিং মিন্টু নামে এক ব্যক্তিকে৷ খলিস্তান লিবারেশন ফোর্সের নেতা ছিলেন তিনি৷ নানা সন্ত্রাসী কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে৷ ওই ৪৭ … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/india/armed-men-break-into-nabha-jail-in-punjab-take-along-khalistan-liberation-force-chief/pid/31209/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "পাঞ্জাবে জেলে ঢুকে খলিস্তানি নেতাকে ছাড়াল বন্দুকধারীরা"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০১৬, ১৩:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০১৬, ১৩:৪৪

options
link
পাঞ্জাবে জেলে ঢুকে খলিস্তানি নেতাকে ছাড়াল বন্দুকধারীরা zoom
প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরাপত্তা ভেঙে পাঞ্জাবের নভা জেলে ঢুকে খালিস্তানি নেতাকে ছাড়িয়ে নিয়ে গেল ১০ বন্দুকধারী৷ ঘটনায় গোটা রাজ্যজুড়ে জারি হয়েছে কড়া সতর্কতা৷

২০১৪ সালে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল হরমিন্দর সিং মিন্টু নামে এক ব্যক্তিকে৷ খলিস্তান লিবারেশন ফোর্সের নেতা ছিলেন তিনি৷ নানা সন্ত্রাসী কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে৷ ওই ৪৭ বছরের নেতাটিকে ছাড়াতেই এদিন পাঞ্জাবের জেলে হামলা চালাল বন্দুকধারীরা৷ জানা যাচ্ছে, পুলিশের ছদ্মবেশে তারা জেলে ঢুকে পড়ে৷ নেতা-সহ আরও চারজনকে মুক্ত করে তারা৷ তারাও দাগী অপরাধী বলেই জানা যাচ্ছে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনায় প্রশ্নের মুখে পাঞ্জাব জেলের নিরাপত্তা৷ দুষ্কৃতীরা যাতে অন্য রাজ্যে পালিয়ে যেতে না পারে তার জন্য বসানো হয়েছে চেক পোস্ট৷ ঘটনার জেরে জেলের ডিজি ও ডেপুটি ডিজিকে বরখাস্ত করেছে পাঞ্জাব প্রশাসন৷ তদন্তে  গঠন করা হয়েছে স্পেশাল টাস্ক ফোর্স৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.