Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের জালে সেনা আধিকারিক

কলকাতায় অভিযান চালায় সিবিআই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৭, ০৫:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৭, ০৫:২৩

options
link
ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের জালে সেনা আধিকারিক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেজ বাহাদুর যাদব ইস্যু থেকে শুরু করে হেলিকপ্টার কেলেঙ্কারি, সেনাবাহিনীর অন্দরে চলা দুর্নীতির একাধিক অভিযোগে সম্প্রতি তোলপাড় হয়েছে দেশ। এমনই পরিস্থিতিতে ঘুষ নিতে গিয়ে সিবিআই-র জালে ধরা পড়লেন এক শীর্ষ সেনা কর্তা। অভিযোগ, রবিবার একটি বেসরকারি সংস্থা থেকে ৫০ হাজার টাকার ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন কলকাতায় কর্মরত ইস্টার্ন কমান্ডের কর্নেল শৈবাল কুমার।

[কৃপাণ রাখায় আমেরিকায় এক শিখ যুবককে গ্রেপ্তার করল পুলিশ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গোয়েন্দা সূত্রে খবর, যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় কয়েকটি গুরুত্বপূর্ণ সামগ্রী সরবরাহের বরাদ্দের জন্য অভিযুক্ত সেনা আধিকারিকের দ্বারস্থ হয় পুনের একটি বেসরকারি সংস্থা। বিনিময়ে ৫০ হাজার টাকা দাবি করেন তিনি। ওই মামলায় কর্নেল শৈবাল কুমার-সহ গ্রেপ্তার করা হয়েছে পুনে স্থিত ‘এক্সটেক ইকুইপমেন্ট প্রাইভেট লিমিটেড’ নামের বেসরকারি সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর শরত নাথ, ডিরেক্টর বিজয় নায়ডু ও প্রতিনিধি অমিত রায়কে। সিবিআই মুখপাত্র আর কে গৌর জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা আনা হয়েছে। পুনের সংস্থাটির থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা দাবি করেছিলেন অভিযুক্ত কর্নেল। বিনিময়ে ওই সংস্থাকে সেনাবাহিনীর কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ‘পাওয়ার প্যাক রক স্প্লিটারস’ নামের যন্ত্র জোগানের বরাদ্দ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৫০ হাজার টাকা নিয়েছিলেন অভিযুক্ত সেনা আধিকারিক। তবে দ্বিতীয় দফায় আরও ৫০ হাজার টাকা নিতে গিয়ে ধরা পড়ে যান তিনি, বলেও জানিয়েছে সিবিআই।

[লন্ডনে মসজিদ থেকে বের হতেই মুসলিমদের পিষল গাড়ি, ছড়াল আতঙ্ক]

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বেশ কিছুদিন থেকেই অভিযুক্তদের উপর নজরদারি চালাচ্ছিল গোয়েন্দারা। এদিন পুনে থেকে অভিযুক্ত কর্নেলকে দ্বিতীয় দফার টাকা দিতে এসেছিলেন সংস্থাটির ডিরেক্টর। সেখান থেকেই তাঁর পিছু নিয়েছিলেন গোয়েন্দারা। তারপর তক্কে তক্কে থাকা গোয়েন্দারা ঘুষ দেওয়া-নেওয়ার সময় হাতে নাতে ধরে ফেলেন দুই অভিযুক্তকে। ওই ঘটনায় কলকাতা ও পুনের একাধিক জায়গায় অভিযান চালিয়েছে সিবিআই। তবে ওই অভিযানে কী পাওয়া গিয়েছে তা নিয়ে মুখ খোলেনি কেন্দ্রীয় গোয়েন্দাসংস্থাটি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.